1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বাউফলে জলাতঙ্ক রোগে আক্রান্ত হয়ে এক ব্যবসায়ীর মৃত্যু - Bangladesh Khabor
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
আইন পেশায় মানবিকতাকে গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী এবার দক্ষিণ কেরানীগঞ্জ থানার সামনে পিকআপে আগুন বাংলাদেশসহ ৮ দেশের জন্য ভয়াবহ সতর্কবার্তা নবম পে স্কেলের প্রজ্ঞাপন জারি সব মন্ত্রণালয়ের প্রশিক্ষণে অভিন্ন সিলেবাসের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় গ্রিডে যুক্ত হলো ১২.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস, ২০৩০ সালের মধ্যে ঘাটতি পূরণের প্রত্যাশা মুকসুদপুরে ৩৪ শতাংশ জমি নিয়ে বিরোধ, নারীসহ দুজনকে মারধরের অভিযোগ মক্কা-মদিনায় হামলার চেষ্টা হলে বিশ্ব মুসলিম ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলবে: ধর্মমন্ত্রী কোটালীপাড়ায় গাছের ডালে লুঙ্গিতে ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা জয়পুরহাটে পাঠানপাড়া উচ্চ বিদ্যালয় দুর্নীতির ১৪ অভিযোগে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে শোকজ

বাউফলে জলাতঙ্ক রোগে আক্রান্ত হয়ে এক ব্যবসায়ীর মৃত্যু

  • Update Time : বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০২৪
  • ১৭৪ জন পঠিত

কহিনুর বেগম, পটুয়াখালী : পটুয়াখালী জেলার বাউফল উপজেলায় জলাতঙ্ক রোগে আক্রান্ত হয়ে জালাল সিকদার (৫০) নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। জালাল সিকদার বাউফল পৌর শহরের শেরেবাংলা সড়কের বাসিন্দা।

বুধবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বাসার সামনে মুদি মনোহরীর দোকান আছে জালাল সিকদারের। রমজানের আগে তাকে বাসার সামনেই একটি কুকুরে কামড় দেয়। এরপর বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ভ্যাকসিন নেয়ার পরামর্শ দেন। পরে বাইরের একটি ফার্ম্মেসী থেকে তিনি ভ্যাকসিনের সম্পূর্ণ ডোজ ক্রয় করে প্রয়োগ করেন। কিন্তু ভ্যাকসিন প্রয়োগের পরও জালাল সিকদারের অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়। বুধবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বাউফল পৌরসভার ৯নং ওয়ার্ডের কাউন্সিলর আল মামুন বিষয়টি নিশ্চিত করে বলেন, জালাল সিকদারের স্ত্রী ও ৩ সন্তান রয়েছেন। ঢাকা থেকে এখন পর্যন্ত তার লাশ বাড়িতে এসে পৌঁছেনি। তবে জালাল সিকদারের লাশ সতর্কতার সাথে দাফন করার সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

যথাযথভাবে চিকিৎসাসেবা দেওয়ার পরও জলাতঙ্কে জালাল সিকদারের মৃত্যুর প্রশ্নে বাউফল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রশান্ত কুমার সাহা বলেন, বাইরের ফার্মেসীগুলোতে ওষুধ সংরক্ষণের ক্ষেত্রে যথাযথ কোড অনুসরন করা হয় না। হয়তো ভ্যাকসিনের ক্ষেত্রেও তাই হয়েছে।

ভ্যাকসিন প্রয়োগের পর ফলপ্রসু না হওয়ায় জালাল সিকদারের মৃত্যু হতে পারে বলে তিনি ধারনা করছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION