1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
ভৈরব নদ থেকে মাটি উত্তোলনের অপরাধে ৫০হাজার টাকা জরিমানা - Bangladesh Khabor
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
আইন পেশায় মানবিকতাকে গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী এবার দক্ষিণ কেরানীগঞ্জ থানার সামনে পিকআপে আগুন বাংলাদেশসহ ৮ দেশের জন্য ভয়াবহ সতর্কবার্তা নবম পে স্কেলের প্রজ্ঞাপন জারি সব মন্ত্রণালয়ের প্রশিক্ষণে অভিন্ন সিলেবাসের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় গ্রিডে যুক্ত হলো ১২.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস, ২০৩০ সালের মধ্যে ঘাটতি পূরণের প্রত্যাশা মুকসুদপুরে ৩৪ শতাংশ জমি নিয়ে বিরোধ, নারীসহ দুজনকে মারধরের অভিযোগ মক্কা-মদিনায় হামলার চেষ্টা হলে বিশ্ব মুসলিম ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলবে: ধর্মমন্ত্রী কোটালীপাড়ায় গাছের ডালে লুঙ্গিতে ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা জয়পুরহাটে পাঠানপাড়া উচ্চ বিদ্যালয় দুর্নীতির ১৪ অভিযোগে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে শোকজ

ভৈরব নদ থেকে মাটি উত্তোলনের অপরাধে ৫০হাজার টাকা জরিমানা

  • Update Time : বুধবার, ২০ মার্চ, ২০২৪
  • ৩১৪ জন পঠিত
সেলিম শেখ, ফকিরহাট : বাগেরহাটের ফকিরহাটে ভৈরব নদের পাড় থেকে অবৈধভাবে মাটি উত্তোলনের অপরাধে একটি ইট ভাটার ম্যানেজারকে ৫০হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বিষয়টি বুধবার দুপুরে নিশ্চিত করেন উপজেলা প্রশাসন।
ফকিরহাট সহকারী কমিশনার (ভূমি) এম আব্দুল্লাহ ইবনে মাসুদ আহম্মেদ জানান, ফকিরহাট উপজেলার মৌভোগ এলাকায় অবৈধভাবে ভৈরব নদের মাটি কেটে নিয়ে যাচ্ছিল একটি ইট ভাটার মালিক কর্তৃপক্ষ। খবর পেয়ে মঙ্গলবার বিকেলে সেখানে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে আল-মদিনা ব্রিকস্ এর ম্যানেজার মো. আ. ছালামকে ৫০হাজার টাকা জরিমানা করা হয়।
তিনি আরো বলেন, এসময় তিনি ২৪ ঘন্টার মধ্যে নদের তীর থেকে সকল ইট সরিয়ে নেওয়ার নিদের্শ প্রদান করেন। এছাড়া এক মাসের মধ্যে মাটি উত্তোলন স্থানে মাটি ভরাট করার নির্দেশ দেন। অন্যথায় ওই ইট ভাটা মালিকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানান এ কর্মকর্তা।
স্থানীয়রা জানান, ফকিরহাট উপজেলার নলধা-মৌভোগ ইউনিয়নের মৌভোগ এলাকার ভৈরব নদ খননের পর পাড়ে রাখা মাটি কেটে নিয়ে যাচ্ছিল আল-মদিনা ব্রিকস্ নামে একটি ইট ভাটা কর্তৃপক্ষ। সেই মাটি দিয়ে ভাটায় ইট তৈরী করা হয় বলে জানান তারা। যে কারনে নদীর তীর ঘেষে গড়ে উঠা প্রধানমন্ত্রীর দেওয়া আশ্রয়নের ঘরগুলো ঝুকির আশংকা ছিল। পাশাপাশি ভরা বর্ষা মৌসুমে এলাকা পানিতে প্লাবিত হওয়ার সম্ভবনা ছিল।
ফকিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া সিদ্দিকা সেতু বলেন, উপজেলার মৌভোগ এলাকায় ভৈরব নদ থেকে ইট তৈরী করার জন্য একটি মহল মাটি কেটে নিয়ে যাচ্ছিল। এমন খবর পেয়ে সেখানে এসিল্যান্ড অভিযান পরিচালনা করেন।
এসময় ইট ভাটার ম্যানেজারকে ৫০হাজার টাকা জরিমানা করেন। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION