1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
কোটালীপাড়ায় ডাঃ নন্দা সেন গুপ্তা’র বদলীর দাবিতে মানববন্ধন - Bangladesh Khabor
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
পরমাণু বিদ্যুৎ উৎপাদনের যুগে পা রাখছে বাংলাদেশ, জ্বালানি লোডিং কাল বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী সংরক্ষিত নারী আসনে ৪৯ বৈধ প্রার্থীর তালিকা প্রকাশ এত বজ্রপাত হয় জানলে সুনামগঞ্জে বিয়েই করতাম না: স্পিকার সতর্ক থাকুন, কেউ যেন বিশৃঙ্খলা করতে না পারে: দেশবাসীকে প্রধানমন্ত্রী ‘জুলাই সনদের’ আলোচনাকে কেন্দ্র করে সংসদে হইচই রূপগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন কোটালীপাড়ায় প্রাথমিক বিদ্যালয়ের গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত মানবাধিকার ও বাক স্বাধীনতা নিশ্চিতে জয়পুরহাটে হেযবুত তওহীদের মতবিনিময় সভা একজন মায়ের শূন্যতা কখনো পূরণ হওয়ার নয় : এমপি সেলিমুজ্জামান

কোটালীপাড়ায় ডাঃ নন্দা সেন গুপ্তা’র বদলীর দাবিতে মানববন্ধন

  • Update Time : বুধবার, ২০ মার্চ, ২০২৪
  • ২০৮ জন পঠিত

স্টাফ রিপোর্টার : গোপালগঞ্জের কোটালীপাড়া হাসপাতালে অনিয়ম, দুর্নীতি ও অব্যবস্থাপনার দায়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নন্দা সেন গুপ্তার বিরেুদ্ধে ব্যাবস্থা ও বদলীর দাবিতে মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বেলা ১১ টায় উপজেলা সদর- কান্দি সড়কের হাসপাতাল সংলগ্ন এলাকায় ঘন্টা ব্যাপি এ মানববন্ধন আয়োজন করেন সেবা বঞ্চিত রোগীরা।

এর আগে, ডিজিটাল এক্স-রে মেশিন বাক্স বন্দি কেনো? স্বাস্থ্য মন্ত্রী জবাব চাই, হাসপাতালের ঔষধ কোথায় যায়? স্বাস্থ্য মন্ত্রী জবাব চাই, অদক্ষ কর্মকর্তা ডাঃ নন্দা সেন গুপ্তার বদলী চাই সম্বলিত বিভিন্ন ব্যানার ফেস্টুন সহকারে শতশত জনতা উপস্থিত হতে থাকে মানব বন্ধন স্থলে।

আবাল-বৃদ্ধ-বনিতা সব বয়সের আন্দোলন কারীদের পদচারনায় মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। নন্দা সেন গুপ্তার বিরুদ্ধে ব্যবস্থা ও বদলীর দাবিতে বিভিন্ন ভাষায় দিতে থাকে শ্লোগান। এ সময় বক্তব্য রাখেন- উপজেলা ছাত্রলীগ সাবেক সহ সভাপতি মশিউর রহমান, সেবা বঞ্চিত- গোকুল মজুমদার, রেভা মৃধা, সাবিনা ইয়াসমিন, রেখা মৃধা, স্নেহলতা বাড়ৈ।

অন্যদের মধ্যে- বিভিন্ন এলাকা থেকে আগত সেবা বঞ্চিত রুগীদের স্বজন, শিক্ষার্থী, যানবাহন চালক, পথচারী, গণমাধ্যম কর্মী সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION