1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বাউফলে ফতুল্লায় ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার - Bangladesh Khabor
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
পরমাণু বিদ্যুৎ উৎপাদনের যুগে পা রাখছে বাংলাদেশ, জ্বালানি লোডিং কাল বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী সংরক্ষিত নারী আসনে ৪৯ বৈধ প্রার্থীর তালিকা প্রকাশ এত বজ্রপাত হয় জানলে সুনামগঞ্জে বিয়েই করতাম না: স্পিকার সতর্ক থাকুন, কেউ যেন বিশৃঙ্খলা করতে না পারে: দেশবাসীকে প্রধানমন্ত্রী ‘জুলাই সনদের’ আলোচনাকে কেন্দ্র করে সংসদে হইচই রূপগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন কোটালীপাড়ায় প্রাথমিক বিদ্যালয়ের গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত মানবাধিকার ও বাক স্বাধীনতা নিশ্চিতে জয়পুরহাটে হেযবুত তওহীদের মতবিনিময় সভা একজন মায়ের শূন্যতা কখনো পূরণ হওয়ার নয় : এমপি সেলিমুজ্জামান

বাউফলে ফতুল্লায় ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

  • Update Time : বুধবার, ২০ মার্চ, ২০২৪
  • ২৩৯ জন পঠিত
কহিনুর বেগম, পটুয়াখালী : নারায়ণগঞ্জের ফতুল্লায় আলোচিত শিশু গণধর্ষণ মামলার অন্যতম আসামি মন্টু ওরফে মাসুদ রানাকে (২০) গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় র‌্যাব-৮ ও র‌্যাব-১১ এর যৌথ অভিযানে অধিনায়ক মেজর সোহেল রানা’র নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে পটুয়াখালীর বাউফল উপজেলার চন্দ্রপাড়া এলাকা থেকে ওই  আসামিকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মন্টু ওরফে মাসুদ রানা নারায়ণগঞ্জের ফতুল্লা উপজেলার মাসদাইর গ্রামের বাসিন্দা মকবুলের ছেলে।
 র‌্যাব সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা  থানার মাসদাইর এলাকার বাসিন্দা ফরদি খান ওরফে উজ্জলের মেয়ে শিলা আক্তার (১৩) সূতার মিলে কাজ করতো।
ঘটনার দিন (২৩ ফেব্রুয়ারি) রাত এগারোটার দিকে  শিলা বাসার বাইরে আসলে অপূর্ব, মন্টু, জীবন, নুর আলম, শুভ এবং আরও ৩ জন মুখ চেপে ধরে। ফতুল্লা উপজেলা মাসদাইর বাড়ৈভোগস্ত জনৈক জামাল মিয়ার নির্মানাধীন বাড়ির ৪র্থ তলায় রাত এগারোটার থেকে রাত ১টা পর্যন্ত পালাক্রমে ধর্ষণ এবং শারীরিক নির্যাতন করে।
এ ঘটনায় (২৭ ফেব্রুয়ারি) নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানায় একটি ধর্ষণ মামলা করা হয়।
মামলা রুজু করা হলে ভিকটিম  (২২ ধারা মোতাবেক) বিজ্ঞ ম্যাজিস্ট্রেট এর সামনে অপূর্ব, জীবন, মন্টু এবং শুভ’র গণধর্ষণের সাথে সংশ্লিষ্টতার কথা উল্লেখ করে মানষিক ও শারীরিক নির্যাতনের বিষয়ে তার জবানবন্দি দেন।
 ঘটনাটি র‌্যাবের নজরে আসলে র‌্যাব আসামীকে গ্রেফতারের লক্ষ্যে ব্যাপক তৎপরতা শুরু করে। এরই ধারাবাহিকতায় ১৯ মার্চ  র‌্যাব-৮, সিপিসি-১ পটুয়াখালী ক্যাম্পের বিশেষ আভিযানিক দল আসামীকে পটুয়াখালী জেলার বাউফল উপজেলার চন্দ্রপাড়া এলাকা থেকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামীকে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানায় পরবর্তী আইনগত ব্যবস্থাগ্রহণ করার জন্য হস্তান্তর করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION