1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
চাইমের জনপ্রিয় শিল্পী গোপালগঞ্জের খালিদ আর নেই - Bangladesh Khabor
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
পরমাণু বিদ্যুৎ উৎপাদনের যুগে পা রাখছে বাংলাদেশ, জ্বালানি লোডিং কাল বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী সংরক্ষিত নারী আসনে ৪৯ বৈধ প্রার্থীর তালিকা প্রকাশ এত বজ্রপাত হয় জানলে সুনামগঞ্জে বিয়েই করতাম না: স্পিকার সতর্ক থাকুন, কেউ যেন বিশৃঙ্খলা করতে না পারে: দেশবাসীকে প্রধানমন্ত্রী ‘জুলাই সনদের’ আলোচনাকে কেন্দ্র করে সংসদে হইচই রূপগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন কোটালীপাড়ায় প্রাথমিক বিদ্যালয়ের গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত মানবাধিকার ও বাক স্বাধীনতা নিশ্চিতে জয়পুরহাটে হেযবুত তওহীদের মতবিনিময় সভা একজন মায়ের শূন্যতা কখনো পূরণ হওয়ার নয় : এমপি সেলিমুজ্জামান

চাইমের জনপ্রিয় শিল্পী গোপালগঞ্জের খালিদ আর নেই

  • Update Time : সোমবার, ১৮ মার্চ, ২০২৪
  • ৫৩৭ জন পঠিত

নিজস্ব প্রতিবেদক : গানে গানে তিনি মাতিয়ে রেখেছিলেন প্রজন্মের পর প্রজন্ম। ‘নাতিখাতি বেলা গেল’, ‘কালো মাইয়া’, ‘সরলতার প্রতিমা’সহ তার গাওয়া অনেক গান মানুষের মুখে মুখে। সুরেলা কণ্ঠের জন্য বিখ্যাত চাইম ব্যান্ডের সেই কণ্ঠ খালিদ আর নেই।

সোমবার সন্ধ্যা সোয়া ৭টায় রাজধানীর গ্রিন রোডে একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

জানা গেছে, রাত ১১ টায় গ্রিন রোড জামে মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হবে। শিল্পীর দাফন হবে তার গ্রামের বাড়িতে। খালিদের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন তার ঘনিষ্ঠজন ও সংগীতাঙ্গনের বর্ষীয়ান শব্দ প্রকৌশলী ঈশা খান দূরে।

তিনি বলেন, খালিদ ভাই হৃদরোগে আক্রান্ত হয়ে সন্ধ্যায় ইন্তেকাল করেছেন। আমরা এখন হাসপাতালে আছি, তার লাশ এখানেই রয়েছে।

খালিদের জন্ম গোপালগঞ্জে। আশির দশকের গোড়ার দিকেই সংগীতে তার অভিষেক হয়। এরপর সেই দশক এবং নব্বই দশকে সাফল্যের সঙ্গে গান করেছেন তিনি। মুগ্ধকর কণ্ঠের এ শিল্পীর গাওয়া আরও গানের মধ্যে আছে ‘যতটা মেঘ হলে বৃষ্টি নামে’, ‘কোনো কারণেই ফেরানো গেল না তাকে’, ‘যদি হিমালয় হয়ে দুঃখ আসে’, ‘তুমি নেই তাই’ ইত্যাদি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION