1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
অভয়নগরে শিশু শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টা; থানায় অভিযোগ - Bangladesh Khabor
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
আইন পেশায় মানবিকতাকে গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী এবার দক্ষিণ কেরানীগঞ্জ থানার সামনে পিকআপে আগুন বাংলাদেশসহ ৮ দেশের জন্য ভয়াবহ সতর্কবার্তা নবম পে স্কেলের প্রজ্ঞাপন জারি সব মন্ত্রণালয়ের প্রশিক্ষণে অভিন্ন সিলেবাসের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় গ্রিডে যুক্ত হলো ১২.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস, ২০৩০ সালের মধ্যে ঘাটতি পূরণের প্রত্যাশা মুকসুদপুরে ৩৪ শতাংশ জমি নিয়ে বিরোধ, নারীসহ দুজনকে মারধরের অভিযোগ মক্কা-মদিনায় হামলার চেষ্টা হলে বিশ্ব মুসলিম ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলবে: ধর্মমন্ত্রী কোটালীপাড়ায় গাছের ডালে লুঙ্গিতে ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা জয়পুরহাটে পাঠানপাড়া উচ্চ বিদ্যালয় দুর্নীতির ১৪ অভিযোগে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে শোকজ

অভয়নগরে শিশু শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টা; থানায় অভিযোগ

  • Update Time : সোমবার, ১৮ মার্চ, ২০২৪
  • ১৬০ জন পঠিত

মোঃ কামাল হোসেন, অভয়নগর :যশোরের অভয়নগর উপজেলার ১নং প্রেমবাগ ইউনিয়নস্থ সিকদারপাড়া এলাকায় দ্বিতীয় শ্রেণির শিশু শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টায় থানায় অভিযোগ দায়ের করেছে ভুক্তভোগী শিক্ষার্থীর মা।

জানা যায়, একই এলাকার মৃত ইসহাক মোল্লার ছেলে আবুল কালাম আজাদ (৬০) নামের বয়োজ্যেষ্ঠ এক ব্যাক্তির বিরুদ্ধে এই অভিযোগ ওঠে।

এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানায়, মারুফ হোসেনের বাড়িতে গায়ে হলুদের বিয়ের অনুষ্ঠানের জন্য ডেকোরেশন’র কাজ করতে আসা শ্রমিকের একজন দেখতে পান আবুল কালাম আজাদ এক শিশুকে নিয়ে পার্শ্ববর্তী একটি ঘরের পেছনে নিয়ে যাচ্ছে। বেশ কিছু সময় শিশুকে নিয়ে যাওয়াটা সন্দেহজনক হলে ওই শ্রমিক সহ আরও দু’জন ঘটনার সত্যতা পান। পরে এলাকাবাসী জড়ো হলে এক পর্যায়ে সুযোগ পেলে কালাম সেখান থেকে পালিয়ে যায়। পরে ওই শিক্ষার্থীর মা বিষয়টি জানলে অভয়নগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

এদিকে ঘটনার প্রায় ১০দিন পর ১৭ ফেব্রুয়ারি শনিবার স্থানীয়রা অভিযুক্ত আবুল কালাম আজাদে’র সর্বোচ্চ শাস্তি-ফাঁসি অথবা, যাবজ্জীবন জেল দাবী জানিয়ে মানববন্ধন করে প্রতিবাদ জানাই।

এ ব্যাপারে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আকিকুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণ করতে পুলিশ কাজ করছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION