1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
পলাশবাড়ীতে সন্ত্রাসী হামলার প্রতিবাদে দোকান বন্ধ করে অর্ধ বেলা অবরোধ  - Bangladesh Khabor
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০২:০০ অপরাহ্ন
শিরোনাম :
ডকুমেন্টারিটা দেখলে মনে হয় জুলাইয়ে কোনো গণঅভ্যুত্থান হয় নাই: সারজিস জুলাই স্মৃতি জাদুঘর উন্মোচন করবে ফ্যাসিবাদের মুখোশ: প্রধানমন্ত্রী বাংলাদেশ একবারই স্বাধীন হয়েছে, জুলাই সেই স্বাধীনতা রক্ষার লড়াই: ইশরাক আদালত বিচার করবে আওয়ামী লীগের পরিণতি কী হবে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রয়োজনে আমরা আবারও রাজপথে নামব, আমিও নামব: আসিফ নজরুল ভিসা নিয়ে ভারতীয় হাইকমিশনের সতর্কবার্তা রাষ্ট্রীয় অনুষ্ঠানে বিশৃঙ্খলা, ‘লজ্জিত ও ব্যথিত’ রাষ্ট্রপতি জুলাই গণঅভ্যুত্থান দিবস- ২০২৬ উপলক্ষে গোপালগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভে প্রশাসনসহ সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন নানা আয়োজনে গাইবান্ধায় পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান দিবস জয়পুরহাটে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ গ্রেপ্তার ৩

পলাশবাড়ীতে সন্ত্রাসী হামলার প্রতিবাদে দোকান বন্ধ করে অর্ধ বেলা অবরোধ 

  • Update Time : সোমবার, ১৮ মার্চ, ২০২৪
  • ৩২৬ জন পঠিত
ওবাইদুল ইসলাম, গাইবান্ধা : গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার আমলা গাছি বাজারের ব্যবসায়ীদের উপর কয়েক দফায় হামলার প্রতিবাদে ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বাজারের সকল দোকানপাট বন্ধ রেখে আধা বেলা অবরোধ করছেন দোকানদার ও এলাকাবাসী।
সবশেষ গতকাল বাজারে এক ব্যবসা প্রতিষ্ঠানের উপর আমলা গাছি আগপড়া গ্রামের সুলতান বিদেশির ছেলে রমজান মিয়া নেতৃত্বে একটি গ্রুপ অতর্কিত হামলা চালায় এতে গুরুতর আহত হন টুকু নামে এক ব্যক্তি সে বর্তমানে গুরুতর আহত অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ।
এর আগে ওই একই ব্যক্তি নেতৃত্বে গেল ১৬ তারিখে হামলার পিকার হন সেরাজুল, মজনু ও মজিবর মিয়া। এদের মধ্যে সেরাজুল বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় রংপুরে আই সি ইউ তে চিকিৎসা নিচ্ছেন।
এছাড়ও আরো কয়েকজন ব্যবসায়ী এই সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন। এই গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ হয়ে আজ সোমবার (১৮ মার্চ) সকাল থেকে দুপুর ২ টা পর্যন্ত আধাবেলা বাজারের ১৮০টি ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে মানববন্ধন, বিক্ষোভ ও অবরোধ করেন ব্যবসায়ী ও এলাকাবাসীরা। তাদের দাবি দ্রুত সন্ত্রাসী রমজান আলীকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হোক সেই সাথে এই বাজারের স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনা হোক।
আমলা গাছের বাজার কমিটির সভাপতি ইউছুব মণ্ডল ও সাধারণ সম্পাদক শাহিন সরকার জানান, গেল প্রায় এক মাস ধরে এই সন্ত্রাসী গুষ্টিটির হামলা ও অত্যাচারে এই বাজারের স্বাভাবিক ব্যবসায়িক কার্যক্রম ব্যাহত হচ্ছে। তারা বাহির থেকে এসে ব্যবসায়ীদের উপর অতর্কিত হামলা করছে, যার ফলে ব্যবসায়ীরা প্রতিনিয়ত ভীতির মধ্যে দিনা ত্রিপাদ করছেন। বাজারে স্বাভাবিক ব্যবসায় পরিবেশ বজায় রাখতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন তারা। তাদের দাবি দ্রুত দোষীদের গ্রেফতার করে শাস্তির আওতায় আনা হোক।
আমলা গাছি বাজারে ১৮০ ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। সেখানে সর্বমোট কর্মরত রয়েছে প্রায় ৩৫০ জন ব্যক্তি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION