1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
দুমকিতে ৭ম শ্রেনীর শিক্ষার্থী অন্তঃসত্ত্বা, আসামি র‍্যাবের হাতে গ্রেফতার - Bangladesh Khabor
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১২ অপরাহ্ন
শিরোনাম :
আইন পেশায় মানবিকতাকে গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী এবার দক্ষিণ কেরানীগঞ্জ থানার সামনে পিকআপে আগুন বাংলাদেশসহ ৮ দেশের জন্য ভয়াবহ সতর্কবার্তা নবম পে স্কেলের প্রজ্ঞাপন জারি সব মন্ত্রণালয়ের প্রশিক্ষণে অভিন্ন সিলেবাসের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় গ্রিডে যুক্ত হলো ১২.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস, ২০৩০ সালের মধ্যে ঘাটতি পূরণের প্রত্যাশা মুকসুদপুরে ৩৪ শতাংশ জমি নিয়ে বিরোধ, নারীসহ দুজনকে মারধরের অভিযোগ মক্কা-মদিনায় হামলার চেষ্টা হলে বিশ্ব মুসলিম ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলবে: ধর্মমন্ত্রী কোটালীপাড়ায় গাছের ডালে লুঙ্গিতে ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা জয়পুরহাটে পাঠানপাড়া উচ্চ বিদ্যালয় দুর্নীতির ১৪ অভিযোগে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে শোকজ

দুমকিতে ৭ম শ্রেনীর শিক্ষার্থী অন্তঃসত্ত্বা, আসামি র‍্যাবের হাতে গ্রেফতার

  • Update Time : সোমবার, ১৮ মার্চ, ২০২৪
  • ২৫৭ জন পঠিত

কহিনুর বেগম, পটুয়াখালী : পটুয়াখালী জেলার দুমকী উপজেলায় দুলাল নামের এক যুবককের টানা ধর্ষণে ৭ম শ্রেনীতে পড়ুয়া এক শিক্ষার্থীর অন্তঃসত্ত্বা হওয়ার অভিযোগ পাওয়া গেছে।

অভিযুক্ত মোঃ দুলাল খন্দকার (৩৫) উপজেলার দুমকি গ্রামের ২নম্বর ওয়ার্ডের বাসিন্দা বারেক খন্দকারের ছেলে।

রবিবার সন্ধ্যা সোয়া সাতটার দিকে আসামী দুলাল খন্দকার র‌্যাবের হাতে গ্রেফতার হয়।

এজাহার সূত্রে জানা যায়, পটুয়াখালী জেলার দুমকি উপজেলার ৭ম শ্রেনীতে পড়ুয়া ওই শিক্ষার্থীর হঠাৎ করে শারীরিক পরিবর্তন দেখা দিলে সে ডাক্তারের শরণাপন্ন হয়। ডাক্তার পরীক্ষা নিরীক্ষা শেষে জানায় সে ২৯সপ্তাহ ১দিনের অন্তঃসত্ত্বা।

ভূক্তভোগী ওই শিক্ষার্থী জানান, ২০২৩ সালের আগস্ট মাসের ১৭ তারিখ রাত আটটার দিকে আসামি দুলাল খন্দকার ওই শিক্ষার্থীকে ফুসলিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে। পরবর্তীতে আসামী দুলাল পরিবারের সদস্যদের অনুপস্থিতিতে তাকে ভয়-ভীতি দেখিয়ে দীর্ঘদিন ধরে ধর্ষণ করতে থাকে। সর্বশেষ গত ২০২৩ সালের আগস্ট মাসের ২৮ তারিখ রাত এগারোটার দিকে আসামী দুলাল পুনরায় ওই শিক্ষার্থীর ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে এবং বিবাহের প্রলোভন দেখিয়ে ঘটনাটি কাউকে না জানানোর জন্য হুমকি দেয়।

শিক্ষার্থীর বাবা কান্না জড়িত কন্ঠে বলেন, মেয়েটির মা নেই, ওর দাদী আছে সে কানে শোনে না এবং চোখে দেখে না। আমি গাড়ি চালাই, বাড়ির বাহিরে থাকি। এ সুযোগ নিয়ে দুলাল আমার মেয়ের যে ক্ষতি করেছে তার উপযুক্ত বিচার চাই।

পরে শিক্ষার্থীর বাবা বাদী হয়ে দুমকী থানায় সংশ্লিষ্ট আইনে একটি মামলা দায়ের করেন। মামলা নং-০৬ তারিখঃ ১৭.০৩.২০২৪ইং, ধারা- নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী-২০০৩) এর ৯ (১) তৎসহ ৫০৬ পেনাল কোড রুজু করা হয়।

ঘটনাটি র‌্যাবের নজরে আসলে আসামীকে গ্রেপ্তার করার লক্ষ্যে ব্যাপক তৎপরতা শুরু করেন।

গোপন সংবাদের ভিত্তিতে অধিনায়ক মেজর সোহেল রানা’র নেতৃত্বে র‌্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্পের একটি বিশেষ অভিযানিক দল বরগুনা জেলার সদর উপজেলাধীন ফুলঝুঁড়ি এলাকা থেকে আসামী মোঃ দুলাল খন্দকারকে গ্রেফতার করতে সক্ষম হন। পরে গ্রেফতারকৃত দুলালকে দুমকি থানায় হস্তান্তর করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION