1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বঙ্গবন্ধুর জন্ম দিবসে শ্রদ্ধা জানালো বাংলাদেশ ন্যাশনাল সার্ভিস পরিষদ - Bangladesh Khabor
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
পরমাণু বিদ্যুৎ উৎপাদনের যুগে পা রাখছে বাংলাদেশ, জ্বালানি লোডিং কাল বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী সংরক্ষিত নারী আসনে ৪৯ বৈধ প্রার্থীর তালিকা প্রকাশ এত বজ্রপাত হয় জানলে সুনামগঞ্জে বিয়েই করতাম না: স্পিকার সতর্ক থাকুন, কেউ যেন বিশৃঙ্খলা করতে না পারে: দেশবাসীকে প্রধানমন্ত্রী ‘জুলাই সনদের’ আলোচনাকে কেন্দ্র করে সংসদে হইচই রূপগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন কোটালীপাড়ায় প্রাথমিক বিদ্যালয়ের গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত মানবাধিকার ও বাক স্বাধীনতা নিশ্চিতে জয়পুরহাটে হেযবুত তওহীদের মতবিনিময় সভা একজন মায়ের শূন্যতা কখনো পূরণ হওয়ার নয় : এমপি সেলিমুজ্জামান

বঙ্গবন্ধুর জন্ম দিবসে শ্রদ্ধা জানালো বাংলাদেশ ন্যাশনাল সার্ভিস পরিষদ

  • Update Time : রবিবার, ১৭ মার্চ, ২০২৪
  • ২৯৫ জন পঠিত

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ ন্যাশনাল সার্ভিস পরিষদ।

 

রবিবার ( ১৭ই মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ শ্রদ্ধা জানান সভাপতি আতিকুর রহমান রাজা।

সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করে, ১৯২০ সালে এই দিনটিতে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় এক মহীয়সী নারীর কোল আলোকিত করে জন্মগ্রহণ করেছিলো বাঙ্গালী জাতীর রাখাল রাজা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। মা বাবা তাকে আদর করে ডাকতো খোকা বলে। সেই খোকাই একদিন পরাধীনতার শিকলে বন্ধি বাঙালি জাতিকে স্বাধীনতার স্বপ্ন দেখিয়ে ১৯৭১ সালে ৭ মার্চে দুর্বার কন্ঠে দৃঢ় মনবলে বলেছিলো এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। ১৯৭২ সালে ১০ই জানুয়ারি বঙ্গবন্ধু বলেছিলো আমার দেশের স্বাধীনতা ব্যার্থ হয়ে যাবে যদি আমার দেশের বেকার মানুষ চাকুরী না পায়।

বাংলাদেশ ন্যাশনাল সার্ভিস পরিষদের কেন্দ্রীয় সভাপতি আতিকুর রহমান রাজা আরো জানান, বঙ্গবন্ধুর চিন্তা চেতনা,দর্শন, রাজনীতি, স্বপ্নে ও কথায় আমাদের জন্য রয়েছে অনেক শিক্ষা ও মনুষ্যত্ব ব্যক্তিত্বের কালজয়ী উদাহরণ। কিন্তু নরপশু ঘাতকরা জাতির জনককে আমাদের মাঝ থেকে নির্মমভাবে কেরে নিয়েছে,১৯৭৫ সালে ১৫ ই আগষ্ট ঘাতকের বুলেটে বঙ্গবন্ধু সহ তার পরিবারের অনেকেই সেদিন শাহাদাত বরন করেন। ভাগ্যক্রমে বঙ্গবন্ধুর দুই কন্যা আমাদের প্রিয় আপা শেখ হাসিনা ও শেখ রেহেনা বিদেশে অবস্থান করায় সেদিন বেঁচে যায়। আজ ৪৯ বছর যাবত পিতা মাতা ও পরিবার হারানোর বেদনা বুকে নিয়ে বাঙালি জাতির জন্য দিনরাত কাজ করে চলছে আমাদের প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা। বঙ্গবন্ধুর জন্মদিনে আমরা ন্যাশনাল সার্ভিস পরিষদের সদস্যরা প্রতিজ্ঞা করছি বঙ্গবন্ধুর বেকার নিরসনের স্বপ্নসহ তার সকল স্বপ্নকে বাংলার জমিনে বাস্তবায়ন করতে হবে, আজকের এই দিনে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের এটাই দাবী বঙ্গবন্ধুর সকল স্বপ্ন যেনো বাস্তবায়ন করা হয়, তার কোন স্বপ্ন যোনো ভুলোন্ঠিত না হয়। মহান আল্লাহর কাছে বঙ্গবন্ধু সহ তার পরিবারের সকল শহীদদের রুহের মাগফেরাত ও জান্নাতুল ফেরদৌস কামনা করছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION