1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
আধিপত্য বিস্তার ও ক্ষমতার পালাবদলে খুন হয় যুবলীগ নেতা মুরাদ - Bangladesh Khabor
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৮:২০ অপরাহ্ন
শিরোনাম :
ভারত থেকে আসছে ৫ হাজার টন ডিজেল জ্বালানিতে সংকট নেই, তাই দাম বাড়ানোর সিদ্ধান্তও নেই: প্রতিমন্ত্রী কোটালীপাড়ায় সরকারি জমিতে মন্দির নির্মাণ, ইউএনও’র কাছে লিখিত অভিযোগের পরও বন্ধ হয়নি কাজ বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদারে আগ্রহী যুক্তরাজ্য ৫ বছরের মধ্যে ৪ কোটি পরিবারে পৌঁছাবে ফ্যামিলি কার্ড: প্রধানমন্ত্রী হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ চলাচলে বাধা দেবে না ইরান নির্বিঘ্ন ঈদ যাত্রা: সড়ক ও রেলপথে শৃঙ্খলা ফেরাতে সমন্বিত উদ্যোগ প্রয়োজন কোটালীপাড়ায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা ও ৮ নারীকে সম্মাননা প্রদান কুষ্টিয়ায় পেট্রোল পাম্পে হঠাৎ ভিড়, তেল কিনতে দীর্ঘ লাইন প্রবাসীর উদ্যোগে কোটালীপাড়ায় মসজিদের ইমামসহ শতাধিক ব্যক্তির মাঝে ঈদ উপহার বিতরণ

আধিপত্য বিস্তার ও ক্ষমতার পালাবদলে খুন হয় যুবলীগ নেতা মুরাদ

  • Update Time : শুক্রবার, ১৫ মার্চ, ২০২৪
  • ২১৪ জন পঠিত

মোঃ কামাল হোসেন, অভয়নগর : যশোরের অভয়নগরে চাঞ্চল্যকর যুবলীগ নেতা মুরাদ হোসেন হত্যার রহস্য উম্মোচন করেছে যশোর জেলা ও অভয়নগর থানা পুলিশ।

বৃহস্পতিবার বিকালে অভয়নগর থানায় প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন যশোর খ সার্কেল এর  অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহিদুল ইসলাম সোহাগ।

এসময় উপস্থিত ছিলেন,অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আকিকুল ইসলাম,ইন্সপেক্টর (তদন্ত) শুভ্র কুমার দাস।

অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহিদুল ইসলাম সোহাগ লিখিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, চাঞ্চল্যকর এই হত্যাকান্ডের রহস্য উম্মোচন করতে এক মাস সময় লেগেছে। স্থানীয় সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে ঘটনায় জড়িত আসামীদের সনাক্ত করতে সক্ষম হয়।

ঘটনার তদন্তের ভিত্তিতে  পুলিশের একটি চৌকস টিমের অভিযানে গত বুধবার নওয়াপাড়া রেল স্টেশন এলাকা থেকে মোঃ সাগর কাজী নামের একজনকে আটক করা হয়।মো সাগর কাজী উপজেলার নওয়াপাড়া মডেল কলেজ রোড়ের মধ্যপাড়া এলাকার মৃত. মহসিন কাজীর ছেলে। আটককৃত আসামী সাগরের দেয়া তথ্যমতে,ঘটনার সাথে জড়িত উপজেলার ধোপাদী গ্রামের বাবু শেখের ছেলে মো. আল আমিন শেখ(২৫) ও রানাভাটা সবুজবাগ এলাকার মৃত নুর মোহাম্মদ এর ছেলে মো. রনি ব্যাপারী (৩২) দেরকে আটক করা হয়। এই চাঞ্চল্যকর হত্যাকান্ডের সাথে জড়িত বাকি আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।

ঘটনার সূত্র ধরে তথ্য প্রমাণের ভিত্তিতে এটা নিশ্চিত হওয়া গেছে, আধিপত্য বিস্তার ও ক্ষমতার পালাবদলে হত্যা করা হয় যুবলীগ নেতা মুরাদকে।

উল্লেখ্য, গত ১১ ফেব্রুয়ারি রবিবার আনুমানিক রাত ১০ টার দিকে নিহত মুরাদ নওয়াপাড়া বাজার থেকে বাড়ি ফিরছিল। বাড়ির কাছাকাছি স্বপ্ন ভিলার সামনে পৌঁছালে পূর্ব থেকে ওৎ পেতে থাকা একদল সন্ত্রাসী তাকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় গুরতর আহত মুরাদকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। খুলনায় পৌঁছালে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION