1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
ইফতার পার্টি না করে জয়পুরহাটে মাসব্যাপী দরিদ্রদের মাঝে ইফতার বিতরণ - Bangladesh Khabor
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৮:২০ অপরাহ্ন
শিরোনাম :
ভারত থেকে আসছে ৫ হাজার টন ডিজেল জ্বালানিতে সংকট নেই, তাই দাম বাড়ানোর সিদ্ধান্তও নেই: প্রতিমন্ত্রী কোটালীপাড়ায় সরকারি জমিতে মন্দির নির্মাণ, ইউএনও’র কাছে লিখিত অভিযোগের পরও বন্ধ হয়নি কাজ বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদারে আগ্রহী যুক্তরাজ্য ৫ বছরের মধ্যে ৪ কোটি পরিবারে পৌঁছাবে ফ্যামিলি কার্ড: প্রধানমন্ত্রী হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ চলাচলে বাধা দেবে না ইরান নির্বিঘ্ন ঈদ যাত্রা: সড়ক ও রেলপথে শৃঙ্খলা ফেরাতে সমন্বিত উদ্যোগ প্রয়োজন কোটালীপাড়ায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা ও ৮ নারীকে সম্মাননা প্রদান কুষ্টিয়ায় পেট্রোল পাম্পে হঠাৎ ভিড়, তেল কিনতে দীর্ঘ লাইন প্রবাসীর উদ্যোগে কোটালীপাড়ায় মসজিদের ইমামসহ শতাধিক ব্যক্তির মাঝে ঈদ উপহার বিতরণ

ইফতার পার্টি না করে জয়পুরহাটে মাসব্যাপী দরিদ্রদের মাঝে ইফতার বিতরণ

  • Update Time : বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০২৪
  • ২০৬ জন পঠিত
ফারহানা আক্তার, জয়পুরহাট : প্রতি বছরের ন্যায় এবারও পবিত্র মাহে রমজানে ইফতার পার্টির আয়োজন না করে জয়পুরহাটের জামালপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ফাহিম মটরস্ এর সত্ত্বাধিকারী হাসানুজ্জামান মিঠু নিজ তহবিল থেকে পহেলা রমজান থেকে শুরু করে জেলার বিভিন্ন এলাকায়, পথচারী, দিনমজুর, এতিম, মিসকিন ও ভাসমান দরিদ্র মানুষদের মাঝে মাসব্যাপী মানসম্মত ইফতার সামগ্রী বিতরণ করে আসছেন।
প্রতিদিনের ইফতারে থাকে- খাসির মাংস দিয়ে  বিরিয়ানি, খেজুর, ছোলা, পেঁয়াজু, আলুচপ, জিলাপি, আপেল ও পানির বোতল।
হাসানুজ্জামান মিঠু নিজ হাতে বিতরণের পাশাপাশি তার স্বেচ্ছাসেবক টিম প্রতিদিন ইফতার সামগ্রীর প্যাকেট অটোরিক্সা ভ্যানে করে নিয়ে জেলার বিভিন্ন এলাকার আনাচে-কানাচেতে সাধারণ মানুষের মাঝে বিতরণ কার্যক্রম চালিয়ে আসছে।
হাসানুজ্জামান মিঠু জানান, রমজান সংযমের মাস। এই মাস আমাদের সংযমের পাশাপাশি ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। আর্থিক অসচ্ছলতার কারণে অসহায় ও ছিন্নমূলের মানুষের মাঝে রমজান ও ঈদের আনন্দ থাকে না। তারাও মানুষ, তারাও চায়, একটু ভালো খাবার খেতে। তাই অসহায় মানুষের কথা চিন্তা করে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। আমরা সকলে যদি নিজ সামর্থ্য অনুযায়ী অসহায় মানুষের পাশে দাঁড়াই, তাহলে গরিব অসহায় মানুষগুলো আর খাবারের কষ্ট পাবে না।
ব্যতিক্রমী এ ইফতার সামগ্রী বিতরণের আয়োজন করে সর্বমহলে প্রশংসা কুড়িয়েছেন এবং ইতিমধ্যে বিষয়টি ইতিবাচক সাড়া তৈরি করেছে। সমাজের প্রান্তিক মানুষের জন্য মাসব্যাপী ইফতার আয়োজন করায় সাধুবাদ জানিয়ে তার আরও সফলতা কামনা করেন সর্বস্তরের জনগণ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION