1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
মাসুমার মুখে হাসি ফুটালেন অভয়নগরের ইউএনও - Bangladesh Khabor
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
পরমাণু বিদ্যুৎ উৎপাদনের যুগে পা রাখছে বাংলাদেশ, জ্বালানি লোডিং কাল বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী সংরক্ষিত নারী আসনে ৪৯ বৈধ প্রার্থীর তালিকা প্রকাশ এত বজ্রপাত হয় জানলে সুনামগঞ্জে বিয়েই করতাম না: স্পিকার সতর্ক থাকুন, কেউ যেন বিশৃঙ্খলা করতে না পারে: দেশবাসীকে প্রধানমন্ত্রী ‘জুলাই সনদের’ আলোচনাকে কেন্দ্র করে সংসদে হইচই রূপগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন কোটালীপাড়ায় প্রাথমিক বিদ্যালয়ের গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত মানবাধিকার ও বাক স্বাধীনতা নিশ্চিতে জয়পুরহাটে হেযবুত তওহীদের মতবিনিময় সভা একজন মায়ের শূন্যতা কখনো পূরণ হওয়ার নয় : এমপি সেলিমুজ্জামান

মাসুমার মুখে হাসি ফুটালেন অভয়নগরের ইউএনও

  • Update Time : বুধবার, ১৩ মার্চ, ২০২৪
  • ১৮৪ জন পঠিত

মোঃ কামাল হোসেন, অভয়নগর : যশোরের অভয়নগরে শারীরিক প্রতিবন্ধীকে হুইলচেয়ার প্রদান করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কে এম আবু নওশাদ।

বুধবার (১৩ মার্চ) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে হুইলচেয়ারটি হস্তান্তর করা হয়।

উপজেলার পায়রা ইউনিয়নের আড়পারা গ্রামের ওয়াদুদ মোল্লার মেয়ে শারিরীক প্রতিবন্ধী মাসুমা খাতুন (১৫) কে হুইলচেয়ার প্রদান করনে। হুইলচেয়ার পেয়ে মাসুমার মুখে হাসি ফুটে ওঠে আনন্দে। একটি হুইল চেয়ারের অভাবে মাসুমা চলাফেরা করতে পারছিলেন না।

বিষয়টি অবগত হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম আবু নওশাদ জরুরি ভিত্তিতে হুইল চেয়ারটির ব্যবস্থা করে দিলেন।

শারীরিক প্রতিবন্ধীকে হুইলচেয়ার বিতরণের সময় উপস্থিত ছিলেন নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক।শারীরিক প্রতিবন্ধী মাসুমা খাতুনের মা নার্গিস বেগম বলেন, আমার মেয়ে জন্ম থেকেই শারিরিক প্রতিবন্ধী। বয়সের অনুপাতে আমার মেয়ের শারীরিক বিকাশ ঘটেনি। আস্তে আস্তে বড় হলেও চলাফেরা করতে পারে না এবং হাঁটা-চলাও করতে পারে না। অর্থের অভাবে এতদিন মেয়েকে একটি হুইল চেয়ার কিনে দিতে পারিনি। হুইল চেয়ারের বসে আমার মেয়ে এখন সুন্দর ভাবে চলাফেরা করতে পারবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION