1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
পটুয়াখালীর তেতুলিয়া নদীতে অভিযানে ১২ লক্ষ টাকার জাল জব্দ - Bangladesh Khabor
বুধবার, ১১ মার্চ ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
শিরোনাম :
ভারত থেকে আসছে ৫ হাজার টন ডিজেল জ্বালানিতে সংকট নেই, তাই দাম বাড়ানোর সিদ্ধান্তও নেই: প্রতিমন্ত্রী কোটালীপাড়ায় সরকারি জমিতে মন্দির নির্মাণ, ইউএনও’র কাছে লিখিত অভিযোগের পরও বন্ধ হয়নি কাজ বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদারে আগ্রহী যুক্তরাজ্য ৫ বছরের মধ্যে ৪ কোটি পরিবারে পৌঁছাবে ফ্যামিলি কার্ড: প্রধানমন্ত্রী হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ চলাচলে বাধা দেবে না ইরান নির্বিঘ্ন ঈদ যাত্রা: সড়ক ও রেলপথে শৃঙ্খলা ফেরাতে সমন্বিত উদ্যোগ প্রয়োজন কোটালীপাড়ায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা ও ৮ নারীকে সম্মাননা প্রদান কুষ্টিয়ায় পেট্রোল পাম্পে হঠাৎ ভিড়, তেল কিনতে দীর্ঘ লাইন প্রবাসীর উদ্যোগে কোটালীপাড়ায় মসজিদের ইমামসহ শতাধিক ব্যক্তির মাঝে ঈদ উপহার বিতরণ

পটুয়াখালীর তেতুলিয়া নদীতে অভিযানে ১২ লক্ষ টাকার জাল জব্দ

  • Update Time : মঙ্গলবার, ১২ মার্চ, ২০২৪
  • ২৯৮ জন পঠিত

কহিনুর বেগম, পটুয়াখালী : ভোলার ভেদুরিয়া থেকে পটুয়াখালী জেলার রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের চররুস্তুম পর্যন্ত তেতুলিয়া নদীর ১০০ কিলোমিটার ইলিশের অভয়াশ্রম। ইলিশের উৎপাদন বাড়াতে ১ মার্চ থেকে টানা দুই মাস এই অভয়াশ্রমে ইলিশসহ সব ধরণের মাছ ধরা নিষিদ্ধ।

মৎস্য বিভাগ জানায়, এই নিষেধাজ্ঞা সফল করতে মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত তেতুলিয়া নদীর রাঙ্গাবালী অংশে অভিযান চালায় নৌবাহিনী ও মৎস্য বিভাগ। অভিযানকালে পাঁচ হাজার মিটার ইলিশ জাল, ১২টি বেহুন্দি জাল এবং ২১টি চরঘেরা জাল জব্দ করা হয়। জব্দ করা জালগুলো উপজেলার গহিনখালী ল ঘাটে জনসাধারণের উপস্থিতিতে পুড়িয়ে ধ্বংস করা হয়। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ১২ লক্ষ টাকা।

এ বিষয়টি নিশ্চিত করে উপজেলা মেরিন ফিশারিজ কর্মকর্তা এস এম শাহাদাত হোসেন রাজু বলেন, ইলিশের উৎপাদন বাড়াতে এবং নিষেধাজ্ঞা সফল করতে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION