1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
গাইবান্ধায় গ্রাম পুলিশদের পাঁচ দিনব্যাপী বিশেষ প্রশিক্ষণের উদ্বোধন - Bangladesh Khabor
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
শিরোনাম :
গণভোটের গণরায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয়: ১১ দলীয় ঐক্য প্রথমবার যে মামলার তদন্তের দায়িত্ব পেল স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন ‘মাদক নির্মূলে শিক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে’ ১৯ দিনে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স এমপি ভবনে মিলল গাজী নজরুলের সেই স্ত্রীর লাশ জাতিসংঘে দেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী কর্মসংস্থানমুখী শিক্ষা বাস্তবায়নে কারিকুলাম প্রস্তুত করতে হবে: রাষ্ট্রপতি গোপালগঞ্জ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত আইন পেশায় মানবিকতাকে গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী এবার দক্ষিণ কেরানীগঞ্জ থানার সামনে পিকআপে আগুন

গাইবান্ধায় গ্রাম পুলিশদের পাঁচ দিনব্যাপী বিশেষ প্রশিক্ষণের উদ্বোধন

  • Update Time : সোমবার, ১১ মার্চ, ২০২৪
  • ২২৩ জন পঠিত
ওবাইদুল ইসলাম, গাইবান্ধা : গাইবান্ধায় গ্রাম পুলিশদের পাঁচ দিনব্যাপী বিশেষ প্রশিক্ষণ কোর্স (২য় পর্যায়) উদ্বোধন
হয়েছে।
সদর উপজেলা পরিষদ সভাকক্ষে সোমবার (১১ই মার্চ) পাঁচ দিনব্যাপী এই বিশেষ প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন গাইবান্ধা জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল। সদর উপজেলা প্রশাসন এই বিশেষ প্রশিক্ষণের আয়োজন করে। উক্ত প্রশিক্ষণে সদর উপজেলায় কর্মরত ৪৯ জন গ্রাম পুলিশগণ অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী অফিসার মো. মাহমুদ আল হাসান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলার স্থানীয় সরকারের উপপরিচালক মো. শরিফুল ইসলাম।
উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় গাইবান্ধার জেলাপ্রশাসক কাজী নাহিদ রসুল বলেন, নির্বাচনের সময় গ্রাম পুলিশের সদস্যবৃন্দ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। দুর্যোগের সময়ও গ্রাম পুলিশ ঝুঁকি নিয়ে তাঁদের দায়িত্ব পালন করেন। তিনি গ্রাম পুলিশের দায়িত্ব-কর্তব্য, পোশাক, স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯ প্রভৃতি বিষয় সম্পর্কে আলোচনা করেন। জেলাপ্রশাসক মাদকনির্মূল ও বাল্যবিবাহ প্রতিরোধে গ্রাম পুলিশদের কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান।
উদ্বোধন অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, সাংবাদিক, পুলিশ, আনসার ও গ্রাম পুলিশের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION