1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
মুকসুদপুরের জলিরপাড় ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে বিপুল ভোটে বিভা মন্ডল বিজয়ী - Bangladesh Khabor
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
গণভোটের গণরায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয়: ১১ দলীয় ঐক্য প্রথমবার যে মামলার তদন্তের দায়িত্ব পেল স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন ‘মাদক নির্মূলে শিক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে’ ১৯ দিনে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স এমপি ভবনে মিলল গাজী নজরুলের সেই স্ত্রীর লাশ জাতিসংঘে দেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী কর্মসংস্থানমুখী শিক্ষা বাস্তবায়নে কারিকুলাম প্রস্তুত করতে হবে: রাষ্ট্রপতি গোপালগঞ্জ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত আইন পেশায় মানবিকতাকে গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী এবার দক্ষিণ কেরানীগঞ্জ থানার সামনে পিকআপে আগুন

মুকসুদপুরের জলিরপাড় ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে বিপুল ভোটে বিভা মন্ডল বিজয়ী

  • Update Time : শনিবার, ৯ মার্চ, ২০২৪
  • ২৬২ জন পঠিত

স্টাফ রিপোর্টার : গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার ১৭ নং জলিরপাড় ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে ত্রিমুখী ভোট যুদ্ধে বিভা মন্ডল বিপুল ভোটের ব্যবধানে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন।

আনারস প্রতীকে বিভা মন্ডল পেয়েছেন ৫ হাজার ৭৯ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিপ্লব মজুমদার মটরসাইকেল প্রতীকে পেয়েছেন ৩ হাজার ৬’শ ২৮ ভোট।

১ হাজার ৪’শ ৫১ ভোট বেশি পেয়ে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন বিভা মন্ডল। চেয়ারম্যান পদে অন্য আরেক প্রতিদ্বন্দ্বী প্রার্থী জলিরপাড় ইউনিয়ন পরিষদের প্রয়াত চেয়ারম্যান মিহির কান্তি রায়ের সহধর্মিনী শেফালী রাণী হাওলাদার চশমা প্রতীকে পেয়েছেন ২ হাজার ২৯ ভোট।

শনিবার (৯ মার্চ) সকাল ৮ থেকে বিকাল ৪ টা পর্যন্ত ৯টি কেন্দ্রে উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন হয়। নির্বাচনে মোট ভোটার ১৭ হাজার ২শ ৪৫ জন, ভোটাধিকার প্রয়োগ করেছেন ১০ হাজার ৯’শ ৬৩ জন এবং বাতিল হয়েছে ৭৪ ভোট।

মুকসুদপুর উপজেলা নির্বাচন অফিসার ও রির্টানিং অফিসার জুয়েল আহম্মেদ জানান, সকাল ৮ থেকে বিকাল ৪টা পর্যন্ত, শান্তিপূর্ণ পরিবেশে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে মুকসুদপুর উপজেলার ১৭ নং জলিরপাড় ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠিত নির্বাচনে কোন ধরনের বিশৃংখলা সৃষ্টি হয়নি। নির্বাচন কমিশনের বিধিমালা অনুযায়ী সুষ্ঠ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে আনারস প্রতীকের প্রার্থী বিভা মন্ডল ১হাজার ৪’শ ৫১ ভোট বেশি পেয়ে বেসরকারীভাবে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION