1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
জয়পুরহাট ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে মাঝরাতে অগ্নিকাণ্ড - Bangladesh Khabor
বুধবার, ১১ মার্চ ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
ভারত থেকে আসছে ৫ হাজার টন ডিজেল জ্বালানিতে সংকট নেই, তাই দাম বাড়ানোর সিদ্ধান্তও নেই: প্রতিমন্ত্রী কোটালীপাড়ায় সরকারি জমিতে মন্দির নির্মাণ, ইউএনও’র কাছে লিখিত অভিযোগের পরও বন্ধ হয়নি কাজ বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদারে আগ্রহী যুক্তরাজ্য ৫ বছরের মধ্যে ৪ কোটি পরিবারে পৌঁছাবে ফ্যামিলি কার্ড: প্রধানমন্ত্রী হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ চলাচলে বাধা দেবে না ইরান নির্বিঘ্ন ঈদ যাত্রা: সড়ক ও রেলপথে শৃঙ্খলা ফেরাতে সমন্বিত উদ্যোগ প্রয়োজন কোটালীপাড়ায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা ও ৮ নারীকে সম্মাননা প্রদান কুষ্টিয়ায় পেট্রোল পাম্পে হঠাৎ ভিড়, তেল কিনতে দীর্ঘ লাইন প্রবাসীর উদ্যোগে কোটালীপাড়ায় মসজিদের ইমামসহ শতাধিক ব্যক্তির মাঝে ঈদ উপহার বিতরণ

জয়পুরহাট ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে মাঝরাতে অগ্নিকাণ্ড

  • Update Time : শনিবার, ৯ মার্চ, ২০২৪
  • ১৭১ জন পঠিত
ফারহানা আক্তার, জয়পুরহাট : বৈদ্যুতিক শট সার্কিটে জয়পুরহাট ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
শুক্রবার (৮ মার্চ) রাত ১টা ১০ মিনিটের দিকে হাসপাতালের দ্বিতীয় তলায় তত্ত্বাবধায়কের কক্ষে অগুন সূত্রপাত হলে প্রচুর ধোঁয়া সৃষ্টি হয়।
ফলে হাসপাতালে ভর্তি থাকা রোগীরা আতঙ্কে হাসপাতাল থেকে দ্রুত বাহিরে চলে আসে।
খবর পেয়ে জয়পুরহাট ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করে ৪০ মিনিট পর আগুন নিয়ন্ত্রণে আনে।
জয়পুরহাট ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল  তত্ত্বাবধায়ক ডা: সরদার রাশেদ মোবারক বিষয়টি নিশ্চিত করে বলেন, আগুন লেগে প্রচুর ধোঁয়া হলে রোগী ও স্বজনরা আতঙ্কে হাসপাতালের ওয়ার্ড ছেড়ে বাইরে যায় এবং ফায়ার সার্ভিস কর্মীরা  আগুন নিভিয়ে ফেলে।
জয়পুরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক শরীফুল ইসলাম বলেন, রাত ১ টা ১৪ মিনিটে খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে এসে দেখি দ্বিতীয় তলায় আগুন জ্বলছে। শুধুমাত্র তত্ত্বাবধায়কের কক্ষে আগুন ছিল। আমরা দুটি ইউনিট কাজ করেছি। এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি।
হাসপাতাল পরিদর্শন করে জয়পুরহাট পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে   ফায়ার সার্ভিস ও বিদ্যুৎ অফিসকে জানানো হয়।
পাশাপাশি ডিবি ও থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত থেকে সবাই একসাথে কাজ করার কারণে অল্প সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে এসেছে।
মূলত হাসপাতালের তত্ত্বাবধায়কের কক্ষের ভিতরে সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION