1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বাউফলে বকেয়া বেতনের দাবীতে ক্লিনিক কর্মচারীদের বিক্ষোভ - Bangladesh Khabor
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
শিরোনাম :
রাষ্ট্রপতি নির্বাচনে ভোটার কারা পদোন্নতি পেলেন জ্বালানি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাহবুব আলী খানের দোয়া মাহফিলে অংশ নিলেন প্রধানমন্ত্রী ভারত সফরের সিদ্ধান্ত প্রধানমন্ত্রী নেবেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী র‍্যাব বিলুপ্ত করে আনা হচ্ছে নতুন বাহিনী ডকুমেন্টারিটা দেখলে মনে হয় জুলাইয়ে কোনো গণঅভ্যুত্থান হয় নাই: সারজিস জুলাই স্মৃতি জাদুঘর উন্মোচন করবে ফ্যাসিবাদের মুখোশ: প্রধানমন্ত্রী বাংলাদেশ একবারই স্বাধীন হয়েছে, জুলাই সেই স্বাধীনতা রক্ষার লড়াই: ইশরাক আদালত বিচার করবে আওয়ামী লীগের পরিণতি কী হবে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রয়োজনে আমরা আবারও রাজপথে নামব, আমিও নামব: আসিফ নজরুল

বাউফলে বকেয়া বেতনের দাবীতে ক্লিনিক কর্মচারীদের বিক্ষোভ

  • Update Time : বুধবার, ৬ মার্চ, ২০২৪
  • ১৭৯ জন পঠিত
কহিনুর বেগম, পটুয়াখালী : পটুয়াখালী জেলার বাউফল উপজেলায়  ইউনিক কেয়ার ক্লিনিক অ্যান্ড ডায়াগনোষ্টিক সেন্টারের কর্মচারীরা বকেয়া বেতনের দাবীতে বিক্ষোভ করেছেন। ওই ক্লিনিক কতৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য বুধবার উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে ভুক্তভোগীরা অভিযোগ করেছেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, বাউফল উপজেলা পরিষদের সামনে অবস্থিত ইউনিক কেয়ার ক্লিনিকের ১৭ জন কর্মচারীকে ৪ মাসের বেতন পরিশোধ না করেই আর কাজে না আসার নির্দেশ দেয় কতৃপক্ষ।
ইউনিক কেয়ার ক্লিনিক অ্যান্ড ডায়াগনোষ্টিক সেন্টার বর্তমানে ইসলামিয়া ক্লিনিক নামে পরিচালিত হচ্ছে।
গত ডিসেম্বর মাসে আগের নাম পরিবর্তন করে সাইনবোর্ডে ইসলামিয়া ক্লিনিক নাম দেয়া হয়। একটি সূত্র জানায়, বেশ কিছুদিন ধরে লোকসানের কারনে ক্লিনিকের মালিকদের মধ্যে মতবিরোধ তৈরি হয়েছে। ক্লিনিকের কয়েকজন মালিককে বাদ দিয়ে আবার নতুন কয়েকজনকে অন্তর্ভূক্ত করা হয়েছে। এ কারনে আগের কয়েকজন মালিকের নিয়োগ দেয়া ষ্টাফদের কাজে আসতে বারন করা হয়েছে। রোজিনা নামের একজন নার্স বলেন, যোগদানের সময় আমাদের কোনো নিয়োগপত্র দেওয়া হয়নি। এখন আমাদের ৪ মাসের বেতন পরিশোধ না করেই কাজে আসতে নিষেধ করা হয়েছে। বকেয়া বেতন চাইতে গেলে আমাদের হুমকি-ধামকি দেওয়া হচ্ছে।
রাকিব নামের অপর এক ওয়ার্ড বয় বলেন, আমাদের বকেয়া পাওনা আদায় না করা পর্যন্ত ঘরে ফিরে যাব না। বকেয়া বেতন না দেওয়ায় বুধবার ক্লিনিকের সামনে কয়েকজন ভুক্তভোগী বিক্ষোভ প্রদর্শন করেন। পরে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
বাউফলের উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বশির গাজী বলেন, অভিযোগের ব্যাপারে ক্লিনিক কতৃপক্ষের সঙ্গে আলাপ আলোচনা করে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION