1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
অভয়নগরে ঘাতক ইজিবাইকে কেড়ে নিল মাদ্রাসা ছাত্রের প্রান - Bangladesh Khabor
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
শিরোনাম :
ডকুমেন্টারিটা দেখলে মনে হয় জুলাইয়ে কোনো গণঅভ্যুত্থান হয় নাই: সারজিস জুলাই স্মৃতি জাদুঘর উন্মোচন করবে ফ্যাসিবাদের মুখোশ: প্রধানমন্ত্রী বাংলাদেশ একবারই স্বাধীন হয়েছে, জুলাই সেই স্বাধীনতা রক্ষার লড়াই: ইশরাক আদালত বিচার করবে আওয়ামী লীগের পরিণতি কী হবে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রয়োজনে আমরা আবারও রাজপথে নামব, আমিও নামব: আসিফ নজরুল ভিসা নিয়ে ভারতীয় হাইকমিশনের সতর্কবার্তা রাষ্ট্রীয় অনুষ্ঠানে বিশৃঙ্খলা, ‘লজ্জিত ও ব্যথিত’ রাষ্ট্রপতি জুলাই গণঅভ্যুত্থান দিবস- ২০২৬ উপলক্ষে গোপালগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভে প্রশাসনসহ সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন নানা আয়োজনে গাইবান্ধায় পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান দিবস জয়পুরহাটে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ গ্রেপ্তার ৩

অভয়নগরে ঘাতক ইজিবাইকে কেড়ে নিল মাদ্রাসা ছাত্রের প্রান

  • Update Time : মঙ্গলবার, ৫ মার্চ, ২০২৪
  • ২২৫ জন পঠিত

মোঃ কামাল হোসেন, অভয়নগর : যশোরের অভয়নগরে ইজিবাইক চাপায় ইমদাদুল (৪) নামে এক মাদ্রাসা ছাত্র নিহত হয়েছে।

মঙ্গলবার (৫ মার্চ) সকাল ১০টার দিকে নওয়াপাড়া পৌরসভার ৪নং ওয়ার্ডের তেঁতুলতলা রহমানিয়া মাদ্রাসার সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাদ্রাসা ছাত্র নওয়াপাড়া পৌরসভার ৪নং ওয়ার্ড নর্থ বেঙ্গল এলাকার নাঈমুল ইসলামের ছেলে।

জানা গেছে, স্থানীয় তেঁতুলতলা রহমানিয়া মাদরাসার প্লে শ্রেণির ছাত্র ছিল ইমদাদুল । আজ সকালে ইমদাদুল তার মায়ের সাথে হাদিস পরীক্ষা দেয়ার জন্য মাদ্রাসায় যায়। পরীক্ষা শেষে মাদ্রাসা থেকে বের হয়ে বাথরুমে যাওয়ার জন্য সড়ক পারাপারের সময় যাত্রীবাহী ইজিবাইক চাপা দেয় ইমদাদুলকে। এসময় আহত ইমদাদুলকে ঐ ইজিবাইকে করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে ইমদাদুলের অবস্থা অবনতি দেখে সাথে সাথে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। মেডিকেল কলেজ হাসপাতালে পৌছালে কর্তব্যরত চিকিৎসক ইমদাদুলকে মৃত বলে ঘোষনা করেন।এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

তেঁতুলতলা রহমানিয়া মাদ্রাসার সুপার মুফতি মওলানা সরোয়ার হোসেন জানান, আজ সকালে ইমদাদুলের মাদ্রাসায় হাদিস পরীক্ষা ছিল। পরীক্ষা শেষে সে তার মায়ের সাথে বাড়ি যাচ্ছিল।পথে রাস্তা পার হওয়ার সময় ইজিবাইকের চাপায় সে আহত হয়। পরে শুনি খুলনায় নেওয়ার পর সে মারা গেছে।

অভয়নগর থানার অফিসার ইনচার্জ এসএম আকিকুল ইসলাম জানান, এখনো পর্যন্ত কোন ঘটনার অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION