1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
কোটালীপাড়ায় জায়গা জমির জেরে হামলা ও মারপিট, নারীসহ আহত ৭ - Bangladesh Khabor
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
শিরোনাম :
ডকুমেন্টারিটা দেখলে মনে হয় জুলাইয়ে কোনো গণঅভ্যুত্থান হয় নাই: সারজিস জুলাই স্মৃতি জাদুঘর উন্মোচন করবে ফ্যাসিবাদের মুখোশ: প্রধানমন্ত্রী বাংলাদেশ একবারই স্বাধীন হয়েছে, জুলাই সেই স্বাধীনতা রক্ষার লড়াই: ইশরাক আদালত বিচার করবে আওয়ামী লীগের পরিণতি কী হবে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রয়োজনে আমরা আবারও রাজপথে নামব, আমিও নামব: আসিফ নজরুল ভিসা নিয়ে ভারতীয় হাইকমিশনের সতর্কবার্তা রাষ্ট্রীয় অনুষ্ঠানে বিশৃঙ্খলা, ‘লজ্জিত ও ব্যথিত’ রাষ্ট্রপতি জুলাই গণঅভ্যুত্থান দিবস- ২০২৬ উপলক্ষে গোপালগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভে প্রশাসনসহ সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন নানা আয়োজনে গাইবান্ধায় পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান দিবস জয়পুরহাটে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ গ্রেপ্তার ৩

কোটালীপাড়ায় জায়গা জমির জেরে হামলা ও মারপিট, নারীসহ আহত ৭

  • Update Time : মঙ্গলবার, ৫ মার্চ, ২০২৪
  • ৩৩৩ জন পঠিত

স্টাফ রিপোর্টার : গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার পিঞ্জুরী গ্রামে জায়গা জমি সংক্রান্ত বিরোধের জের ধরে হামলা মারপিটে, আসমা বেগম (৪০), দিলরুবা বেগম (২৫), খাদিজা বেগম (২০), চাঁদনী বেগম (২০), লিপি বেগম (৩০), হাইউল কাজী (৩৫), এবং সাইফুল কাজী (৩০) সহ সাত জন আহত হয়েছে।

আহত দের উদ্ধার করে চিকিৎসার জন্য কোটালীপাড়া হাসপাতালে ভর্তি করে স্বজনেরা। এদের মধ্যে আসমা বেগম ও লিপি বেগমের অবস্থার অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য গোপালগঞ্জ প্রেরণ করেন কর্তব্যরত চিকিৎসক।

সোমবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। জানা যায়, এলাকার হামেদ কাজী ও বাদশা তালুকদারের পরিবারের মধ্যে দীর্ঘদিন যাবৎ পুকুরের জায়গা নিয়ে বিরোধ চলে আসছে।

এ ঘটনায় পূর্বে একাধিক বার বিবাদ ঘটলেও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ শালিস বৈঠকের মাধ্যমে সুরাহা করে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা। সাহাদাৎ কাজী, আমিনুর কাজী, সাইফুল কাজী, দিলরুবা বেগম সহ একাধিক এলাকাবাসী সাংবাদিকদের বলেন- আমাদের পুকুর পাড়ে সবজি ক্ষেত নষ্ট করতে বাধা দেওয়ায় কথা কাটাকাটির এক পর্যায়ে হাফিজুর তালুকদারের নেতৃত্বে তুষার তালুকদার, সাব্বির তালুকদার, ইছা তালুকদার, সজল তালুকদার, রাসেল তালুকদার, মোরসালিন তালুকদার, আসমা বেগম সহ বিশ পচিশ জন দেশীয় অস্ত্রেসস্ত্রে সংঘবদ্ধ ভাবে সন্ধ্যায় আমাদের বাড়ীতে ঢুকে হামলা চালিয়ে মারপিঠ ভাংচুর লুটপাট করে, আামরা এই সন্ত্রাসীদের দৃষ্ঠান্ত মূলক শাস্তির দাবি জানাই।

এ ব্যাপারে অভিযুক্ত সাব্বির তালুকদার ও তুষার তালুকদারের সাথে কথা বলতে চাইলে, অন্যদেরকে কথাবলতে বাধা দিয়ে সঠকে পড়ে। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION