1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
ফকিরহাটে শেখ হেলাল উদ্দীন এমপি'র সুস্থতা কামনায় দোয়া মাহফিল - Bangladesh Khabor
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
গণভোটের গণরায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয়: ১১ দলীয় ঐক্য প্রথমবার যে মামলার তদন্তের দায়িত্ব পেল স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন ‘মাদক নির্মূলে শিক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে’ ১৯ দিনে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স এমপি ভবনে মিলল গাজী নজরুলের সেই স্ত্রীর লাশ জাতিসংঘে দেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী কর্মসংস্থানমুখী শিক্ষা বাস্তবায়নে কারিকুলাম প্রস্তুত করতে হবে: রাষ্ট্রপতি গোপালগঞ্জ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত আইন পেশায় মানবিকতাকে গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী এবার দক্ষিণ কেরানীগঞ্জ থানার সামনে পিকআপে আগুন

ফকিরহাটে শেখ হেলাল উদ্দীন এমপি’র সুস্থতা কামনায় দোয়া মাহফিল

  • Update Time : রবিবার, ৩ মার্চ, ২০২৪
  • ৪৩৯ জন পঠিত

সেলিম শেখ, ফকিরহাট : বাগেরহাটের ফকিরহাটে শেখ হেলাল উদ্দীন এমপি’র আশু সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশের নির্দেশনায় উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে রোববার বাদ আসর মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

মিলাদ ও দোয়া মাহফিলে বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীনের আশু রোগমুক্তি ও দীর্ঘ জীবন কামনা করা হয়। একই সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা এবং দেশ ও জাতির কল্যাণে দোয়া করা হয়।

উপজেলা মডেল মসজিদের ইমাম মুফতি মাওঃ মাহমুদুল হাসান কামরুলে পরিচালনায় উক্ত দোয়া মাহফিল অংশ নেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি শেখ আব্দুর রাজ্জাক, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহীদ সুজা, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সরদার ইমরান আলী লিটু, শেখ আসলাম আলী, কোষাধ্যক্ষ শেখ ছরোয়ার হোসেন, সহদপ্তর সম্পাদক আবুল আহসান টিটু, মুলঘর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা শেখ আবু বকর, উপজেলা কৃষক লীগের আহবায়ক ফকির দাউদ হায়দার বাবু, সদর ইউনিয়নের সাধারণ সম্পাদক আখলাক সাহেদ, মূলঘর ইউনিয়নের সাধারণ সম্পাদক গোলাম রসুল, সদর ইউনিয়ন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ আজমল হোসেন, সদর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা শেখ কামরুল হোসেন, শরীফুল ইসলাম লাল্টু, ছাত্র নেতা মেহেদী মিরাজ প্রমূখ।

এসময় উপজেলার বিভিন্ন অঞ্চল হতে আগত মুসল্লীগন, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, মিডিয়া কর্মীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION