1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বাউফলে মেস মালিককে হত্যার অভিযোগে যুবক গ্রেফতার - Bangladesh Khabor
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
গণভোটের গণরায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয়: ১১ দলীয় ঐক্য প্রথমবার যে মামলার তদন্তের দায়িত্ব পেল স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন ‘মাদক নির্মূলে শিক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে’ ১৯ দিনে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স এমপি ভবনে মিলল গাজী নজরুলের সেই স্ত্রীর লাশ জাতিসংঘে দেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী কর্মসংস্থানমুখী শিক্ষা বাস্তবায়নে কারিকুলাম প্রস্তুত করতে হবে: রাষ্ট্রপতি গোপালগঞ্জ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত আইন পেশায় মানবিকতাকে গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী এবার দক্ষিণ কেরানীগঞ্জ থানার সামনে পিকআপে আগুন

বাউফলে মেস মালিককে হত্যার অভিযোগে যুবক গ্রেফতার

  • Update Time : রবিবার, ৩ মার্চ, ২০২৪
  • ২৭৮ জন পঠিত

কহিনুর বেগম, পটুয়াখালী : মুন্সিগঞ্জ জেলার গজারিয়া উপজেলার ভবানীপুর এলাকার মেস মালিক মাবিয়া খাতুনকে (৫৫) হত্যার অভিযোগে বিল্লাল রাঢ়ী (২৮) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

বিল্লাল পটুয়াখালীর বাউফল উপজেলার পূর্ব নওমালা গ্রামের মিজান রাঢ়ীর ছেলে।

শুক্রবার রাতে বাউফল থানা পুলিশের একটি টিম বিশেষ অভিযান চালিয়ে বিল্লালকে নিজ বাড়ি থেকে গ্রেফতারের পর শনিবার গজারিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বিল্লাল ৩ মাস আগে মাবিয়া খাতুনের মেসে উঠে ওই এলাকায় নির্মাণ শ্রমিকের কাজ করছিলেন। কয়েকদিন বিল্লাল মিল খরচ না দিয়ে এবং কাজে না গিয়ে অলস সময় পার করছিলেন। বকেয়া মিল খরচ চাওয়ায় ২৯ ফেব্রুয়ারি রাতে মাবিয়া খাতুনের সঙ্গে বিল্লালের কথাকাটাকাটি হয়। ভোররাতে মাবিয়া খাতুন প্রকৃতির ডাকে সারা দিতে বাইরে গেলে বিল্লাল তার মাথায় আঘাত করেন। এসময় মাবিয়া খাতুন টয়লেটের পাশে পরে অচেতন হয়ে যান। বিল্লাল তখন মাবিয়া খাতুনের গলায় থাকা স্বর্ণের চেইন, হাতের বালা, কানের দুল ও নাকফুল নিয়ে ওই মেস থেকে পালিয়ে বাড়ি চলে যান। ভোরে মাবিয়া খাতুনকে বিছানায় না দেখে তার স্বামী গফফার মোল্লা খেঁাজাখুজি শুরু করেন। এক পর্যায়ে টয়লেটের পাশ থেকে মাবিয়া খাতুনকে অচেতন অবস্থায় উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন। পরে গফফার মোল্লা গজারিয়া থানায় লিখিত অভিযোগ দেওয়ার পর বাউফলের নওমালা গ্রামে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে বিল্লালকে আটক করেন। বাউফল থানার ওসি শোনিত কুমার গায়েন বলেন, গ্রেফতারকৃত বিল্লালের কাছ থেকে মাবিয়া খাতুনের গলার চেইন, হাতের বালা, কানের দুল ও নাকফুল উদ্ধার করা হয়েছে।

মুন্সিগঞ্জের গজারিয়া থানার ওসি রাজিব খান বলেন, বিল্লালকে আজ বাউফল থেকে গজারিয়া থানায় নিয়ে আসা হয়েছে। আদালতের অনুমতি নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করে আসল রহস্য উদঘাটন করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION