1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বাউফলে ঘরের প্রবেশ পথে বেড়া - Bangladesh Khabor
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
গণভোটের গণরায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয়: ১১ দলীয় ঐক্য প্রথমবার যে মামলার তদন্তের দায়িত্ব পেল স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন ‘মাদক নির্মূলে শিক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে’ ১৯ দিনে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স এমপি ভবনে মিলল গাজী নজরুলের সেই স্ত্রীর লাশ জাতিসংঘে দেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী কর্মসংস্থানমুখী শিক্ষা বাস্তবায়নে কারিকুলাম প্রস্তুত করতে হবে: রাষ্ট্রপতি গোপালগঞ্জ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত আইন পেশায় মানবিকতাকে গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী এবার দক্ষিণ কেরানীগঞ্জ থানার সামনে পিকআপে আগুন

বাউফলে ঘরের প্রবেশ পথে বেড়া

  • Update Time : শনিবার, ২ মার্চ, ২০২৪
  • ২৭০ জন পঠিত

কহিনুর বেগম, পটুয়াখালী : পটুয়াখালী জেলার বাউফল উপজেলায় ঘরের প্রবেশপথে বেড়া দিয়ে একটি পরিবারকে অবরুদ্ধ করার অভিযোগ পাওয়া গেছে।

উপজেলা সদর ১২নং বাউফল ইউনিয়নের দক্ষিণ যৌতা গ্রামে এ ঘটনা ঘটেছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ওই গ্রামের জাহাঙ্গীর হাওলাদারের সঙ্গে তার চাচাতো ভাই জাকির হাওলাদার গংয়ের দীর্ঘদিন থেকে জমি নিয়ে বিরোধ চলছে। ওই বিরোধের জের ধরে শুক্রবার রাতে জাহাঙ্গীর হাওলাদারের বসত ঘরের প্রবেশ পথে কাঠ ও বাঁশ দিয়ে বেড়া তৈরি করেন জাকির হাওলাদার ও তার লোকজন। ঘটনার সময় জাহাঙ্গীর হাওলাদার খুলনায় তার ব্যবসায়িক কর্মস্থলে ছিলেন।

বাড়িতে থাকা তার বৃদ্ধ মা জয়নব বিবি (৬৫) বলেন, রাতের আধারে অস্ত্র নিয়ে আমাকে ডেকে ঘরের বাইরে বের করে প্রাণনাশের হুমকি দেন জাকির গং। এরপর আমাকে জিম্মি করে ঘরের প্রবেশ পথে বেড়া নির্মাণ করেন এবং বাড়ির পানির সংযোগ বিচ্ছিন্ন করে দেন। অবশ্য ঘটনাস্থলে জাকির হোসেন তার লোকজন না থাকায় তাদের বক্তব্য পাওয়া যায়নি। খবর পেয়ে শনিবার সকালে খুলনা থেকে বাড়িতে আসা জাহাঙ্গীর হাওলাদার বলেন, আমাকে এলাকাছাড়া করার পাঁয়তারা করছেন জাকির হাওলাদার গং।

এ ব্যাপারে বাউফল থানার ওসি শোনিত কুমার গায়েন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION