1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
কোটালীপাড়ায় ১২ তম সুকান্ত মেলার শুভ উদ্বোধন - Bangladesh Khabor
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
গণভোটের গণরায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয়: ১১ দলীয় ঐক্য প্রথমবার যে মামলার তদন্তের দায়িত্ব পেল স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন ‘মাদক নির্মূলে শিক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে’ ১৯ দিনে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স এমপি ভবনে মিলল গাজী নজরুলের সেই স্ত্রীর লাশ জাতিসংঘে দেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী কর্মসংস্থানমুখী শিক্ষা বাস্তবায়নে কারিকুলাম প্রস্তুত করতে হবে: রাষ্ট্রপতি গোপালগঞ্জ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত আইন পেশায় মানবিকতাকে গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী এবার দক্ষিণ কেরানীগঞ্জ থানার সামনে পিকআপে আগুন

কোটালীপাড়ায় ১২ তম সুকান্ত মেলার শুভ উদ্বোধন

  • Update Time : শনিবার, ২ মার্চ, ২০২৪
  • ২৬২ জন পঠিত

স্টাফ রিপোর্টার : গোপালগঞ্জের কোটালীপাড়ায় আমতলী ইউনিয়নের উনশিয়া গ্রামে কবি সুকান্ত ভট্টাচার্যের পৈতৃক ভিটায় কবি স্মৃতিকে অম্লান করে রাখতে ১২ তম সুকান্ত মেলা- ২০২৪ এর শুভ উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় উপ-পরিচালক স্থানীয় সরকার গোপালগঞ্জ (ডিডিএলজি) আজাহারুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মোমবাতি প্রজ্জ্বলনের মধ্যদিয়ে তিন দিন ব্যাপি (১-৩ মার্চ) এ মেলার শুভ উদ্বোধন ঘোষণা করেন।

পরে এক আলোচনা সভার আয়োজন করে সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয় ও মেলা উদযাপন কমিটি।

উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন- উপজেলা নির্বাহী অফিসার আজিম উদ্দিন, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ, পৌর মেয়র মতিয়ার রহমান হাজরা, অফিসার ইনচার্জ ফিরোজ আলম, সাবেক অধ্যক্ষ- গৌরাঙ্গ লাল চৌধুরী, কার্তিক চন্দ্র বিশ্বাস, আমতলী ইউপি চেয়ারম্যান রাফেজা বেগম, আওয়ামীলীগ নেতা মিজানুর রহমান তাজ বুলবুল।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাইফুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান লক্ষ্মী সরকার, প্রাথমিক শিক্ষা অফিসার আমজাদ হোসেন, অধ্যক্ষ দীলিপ ভাবুক, শিক্ষক- ইদ্রিসুর রহমান, হাবিবুর রহমান মুকুল সহ উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতা কর্মী, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী, শিক্ষক শিক্ষার্থী, অসংখ্য সুকান্ত প্রেমী ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। সব শেষে আয়োজন করা হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION