1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বাউফলের কেশবপুর ইউপি উপ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লংঘনের অভিযোগ - Bangladesh Khabor
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ভারত ও আ. লীগের সঙ্গে সমঝোতাকারীদের বয়কট করতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী কোটালীপাড়ায় বিনামুল্যে ৫৮ জেলে পেল বকনা বাছুর ভারতের কাছে জ্বালানি চেয়ে বাংলাদেশের চিঠি মন্ত্রী ও সংসদ সদস্যদের সতর্ক করে যা বললেন প্রধানমন্ত্রী বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও গুম প্রায় শূন্যের কোঠায় নিয়ে এসেছি: আইনমন্ত্রী ই-হেলথ কার্ড চালুর সম্ভাব্য সময় জানালেন স্বাস্থ্যমন্ত্রী মুকসুদপুরে মধুমতি কন্ঠ পরিবারের পক্ষ থেকে অসহায় ও হতদরিদ্রদের মাঝে ঈদসামগ্রী বিতরণ  ভারত থেকে আসছে ৫ হাজার টন ডিজেল জ্বালানিতে সংকট নেই, তাই দাম বাড়ানোর সিদ্ধান্তও নেই: প্রতিমন্ত্রী কোটালীপাড়ায় সরকারি জমিতে মন্দির নির্মাণ, ইউএনও’র কাছে লিখিত অভিযোগের পরও বন্ধ হয়নি কাজ

বাউফলের কেশবপুর ইউপি উপ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লংঘনের অভিযোগ

  • Update Time : শুক্রবার, ১ মার্চ, ২০২৪
  • ১৪৭ জন পঠিত
কহিনুর বেগম, পটুয়াখালী : পটুয়াখালীর বাউফল উপজেলার কেশবপুর ইউনিয়ন পরিষদ উপ নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী এনামুল হক অপুর বিরুদ্ধে আচরণবিধি লংঘনের অভিযোগ পাওয়া গেছে।
এ ব্যাপারে প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে একটি লিখিত অভিযোগ দিয়েছেন অপর চেয়ারম্যান প্রার্থী আবুল কালাম আজাদ ওরফে তুহিন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, চেয়ারম্যান প্রার্থী এনামুল হক অপু একটি প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্বাচনী কাজে ব্যবহার করছেন। বহিরাগত সন্ত্রাসী এনে এলাকায় ভয়ভীতি প্রদর্শন করছেন। এই নির্বাচনে দলীয় প্রতীক না থাকলেও আওয়ামীলীগের নাম ভাঙিয়ে তিনি প্রভাব বিস্তার করছেন। বিভিন্ন স্থানে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর পোষ্টার ছিড়ে ফেলছেন। ১০/১২ টি নির্বাচনী অফিস ব্যবহার করছেন এবং একাধিক মাইক দিয়ে প্রচার করছেন। যা নির্বাচনী আচরণবিধি লংঘনের শামিল।
চেয়ারম্যান প্রার্থী তুহিন বলেন, এনামুল হক অপু তার ভাড়াটে লোক দিয়ে আমার সমর্থকদের মারধর করে ভোটের মাঠ থেকে তাড়িয়ে দিচ্ছেন। বাজেমহল গ্রামের শারমিন নামের এক সমর্থককে বৃহস্পতিবার মারধর করা হয়েছে বলে দাবী করেন তিনি। এ অবস্থায় সুষ্ঠ ভোট অনুষ্ঠানের জন্য প্রশাসনিক হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।
অবশ্য এ অভিযোগ অস্বীকার করে এনামুল হক অপু বলেন, আমার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION