1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বাউফলে ভূয়া চিকিৎসকের ১বছরের কারাদন্ড - Bangladesh Khabor
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
পরমাণু বিদ্যুৎ উৎপাদনের যুগে পা রাখছে বাংলাদেশ, জ্বালানি লোডিং কাল বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী সংরক্ষিত নারী আসনে ৪৯ বৈধ প্রার্থীর তালিকা প্রকাশ এত বজ্রপাত হয় জানলে সুনামগঞ্জে বিয়েই করতাম না: স্পিকার সতর্ক থাকুন, কেউ যেন বিশৃঙ্খলা করতে না পারে: দেশবাসীকে প্রধানমন্ত্রী ‘জুলাই সনদের’ আলোচনাকে কেন্দ্র করে সংসদে হইচই রূপগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন কোটালীপাড়ায় প্রাথমিক বিদ্যালয়ের গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত মানবাধিকার ও বাক স্বাধীনতা নিশ্চিতে জয়পুরহাটে হেযবুত তওহীদের মতবিনিময় সভা একজন মায়ের শূন্যতা কখনো পূরণ হওয়ার নয় : এমপি সেলিমুজ্জামান

বাউফলে ভূয়া চিকিৎসকের ১বছরের কারাদন্ড

  • Update Time : বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২১৬ জন পঠিত
কহিনুর বেগম, পটুয়াখালী : পটুয়াখালী জেলার বাউফল উপজেলায় মহিউদ্দিন আহমেদ (৫২) নামের এক ভূয়া চিকিৎসককে ১ বছরের কারাদন্ড প্রদান করা হয়েছে।
মহিউদ্দিন উপজেলার ২নং কালিশুরী ইউনিয়নের ছিটকা গ্রামের মরহুম আবদুল খালেক এর ছেলে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, দীর্ঘদিন থেকে কালিশুরী বাজারে ‘ফেয়ার ক্লিনিকে’ ভূয়া চিকিৎসক রোগী দেখছেন।  এ খবর পেয়ে বুধবার দুপুরে সেখানে অভিযান চালান বাউফলের সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট প্রতীক কুমার কুন্ড। এসময় ওই ক্লিনিকের চিকিৎসকের দায়িত্বে থাকা মহিউদ্দিন আহমেদ এর সনদপত্র দেখতে চান ভ্রাম্যমাণ আদালত। কিন্তু মহিউদ্দিন আহমেদ কোনো প্রকার মূল সনদপত্র দেখাতে পারেননি। মহিউদ্দিন আহমেদ দীর্ঘদিন থেকে রোগীর বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার রিপোর্টে রোগতত্ত্ববীদ হিসেবে স্বাক্ষর করে আসছেন। এসব অপরাধ প্রমাণিত হওয়ায় মহিউদ্দিন আহমেদকে ১ বছরের কারাদন্ড প্রদান করে বাউফল থানায় সোপর্দ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION