1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
কোটালীপাড়ায় মসজিদ ভবন বিক্রির উন্মুক্ত নিলাম অনুষ্ঠিত - Bangladesh Khabor
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
গণভোটের গণরায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয়: ১১ দলীয় ঐক্য প্রথমবার যে মামলার তদন্তের দায়িত্ব পেল স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন ‘মাদক নির্মূলে শিক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে’ ১৯ দিনে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স এমপি ভবনে মিলল গাজী নজরুলের সেই স্ত্রীর লাশ জাতিসংঘে দেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী কর্মসংস্থানমুখী শিক্ষা বাস্তবায়নে কারিকুলাম প্রস্তুত করতে হবে: রাষ্ট্রপতি গোপালগঞ্জ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত আইন পেশায় মানবিকতাকে গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী এবার দক্ষিণ কেরানীগঞ্জ থানার সামনে পিকআপে আগুন

কোটালীপাড়ায় মসজিদ ভবন বিক্রির উন্মুক্ত নিলাম অনুষ্ঠিত

  • Update Time : রবিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২১০ জন পঠিত

স্টাফ রিপোর্টার : গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের পুরাতন ভবন ও তৎসহ সকল স্থাপনা বিক্রির উন্মুক্ত নিলাম অনুষ্ঠিত হয়েছে।

রবিবার বিকেলে কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গনে এ নিলাম আহবান করেন মসজিদ কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার আজিম উদ্দিন।

নিলামে অংশ গ্রহণকারী ১৫ জন ঠিকাদারের উপস্থিতিতে, সর্বোচ্চ দর দাতা মায়ের দোয়া ট্রেডার্স এর স্বত্ত্বাধিকারী রিফাত দাড়িয়াকে ৯ লক্ষ ৮৭ হাজার টাকা সহ অন্যান্য খরচের বিনিময়ে নিলাম হস্তান্তর করা হয়।

নিলাম অনুষ্ঠানে উপস্থিত একাধিক ঠিকাদার ও সাধারণ জনতা সাংবাদিকদের বলেন, উপজেলায় দীর্ঘদিন পর উন্মুক্ত নিলাম অনুষ্ঠিত হলো। এর আগে যে কোন স্থাপনা গোপনে একক ভাবে নিলামে বিক্রি করা হতো।

এ বিষয়ে উপজেলা প্রকৌশলী শফিউল আজম বলেন, আমি যোগদানের পর থেকে সকল নিলামই উন্মুক্ত হয়েছে।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- পৌর মেয়র মতিয়ার রহমান হাজরা, মসজিদ কমিটির সাধারণ সম্পাদক বিআরডিবি কর্মকর্তা আবু তাহের হেলাল, সদস্য সাবেক কাউন্সিলর মিজানুর রহমান মিঠু, হাজী তোতা মিয়া, হাজী শাহজাহান আলম, ইমাম মওলানা মুফতী ইলিয়াস হোসেন, মুয়াজ্জিন মৌলভী ইখতিয়ার উদ্দিন সহ উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচাচী ও মুসল্লীবৃন্দ প্রমূখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION