1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
অভয়নগরে যুবলীগ নেতা মুরাদকে কুপিয়ে হত্যা - Bangladesh Khabor
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
এমপিপুত্র সজীবকে যুবদল থেকে বহিষ্কার নতুন কর্মসূচি ঘোষণা ১১ দলীয় জোটের জামায়াতের রাজনীতি নিষিদ্ধ চাইলেন বিএনপির সংসদ সদস্য আওয়ামী লীগ প্রতিষ্ঠাবার্ষিকীতে অস্থিরতা সৃষ্টি করতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী আমরা চাই না শিক্ষার মধ্যে কোনো বৈষম্য থাকুক: শিক্ষামন্ত্রী শোকর করেন অর্থমন্ত্রী অন্তত আছেন, সংসদে মন্ত্রীদের অনুপস্থিতি নিয়ে স্পিকার পাঁচ জেলায় বিজিবি মোতায়েন সাইফুল ইসলাম হত্যার প্রতিবাদে গাইবান্ধায় বৃষ্টিতে ভিজে ছাত্রশিবিরের বিক্ষোভ স্বামী-স্ত্রীর ডিভোর্স হতে পারে, প্রতিবেশী ভারতের সঙ্গে নয় আ.লীগ নেতাকর্মীদের গ্রেপ্তারের দাবিতে কুষ্টিয়ায় থানা ঘেরাও, বিক্ষোভ

অভয়নগরে যুবলীগ নেতা মুরাদকে কুপিয়ে হত্যা

  • Update Time : সোমবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৭৫ জন পঠিত

মোঃ কামাল হোসেন, অভয়নগর : যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া পৌরসভার ৪ নং ওয়ার্ড যুবলীগ নেতা মুরাদ হোসেন (২৭) কে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা।

রোববার রাত আনুমানিক সাড়ে ৯ টার সময় নওয়াপাড়া পৌরসভার ৪নং ওয়ার্ডের সরদার পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মুরাদ হোসেন উপজেলার নওয়াপাড়া সরদারপাড়া এলাকার মোঃ সাহাবুল ইসলামের ছেলে৷ তিনি নওয়াপাড়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক ছিলেন।

স্থানীয় সুত্রে জানা গেছে, রোববার রাতে নওয়াপাড়া বাজার থেকে বাড়ি ফিরছিলেন তিনি। বাড়ির কাছাকাছি এসে পৌঁছালে আগে থেকে ওৎ পেতে থাকা সন্ত্রাসীরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। তার চিৎকার শুনে এলাকাবাসী এগিয়ে আসার পুর্বে ঘটনাস্থল ত্যাগ করে সন্ত্রাসীরা। মুমূর্ষু অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

এ ব্যাপারে জানতে চাইলে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার নীলাদ্রি সুন্দর কুন্ডু বলেন, রাত সাড়ে দশটার দিকে মুমূর্ষু অবস্থায় তাকে হাসপাতালে আনা হয়। তার ডান হাতের কব্জি বিচ্ছিন্ন ও ডান পায়ের হাড় ভাঙ্গা ছিল। এছাড়াও পেটে জখম করায় খাদ্য নালী বেরিয়ে গিয়েছিল। শরীরের বেশকিছু স্থানে জখমের চিহ্ন দেখে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। অবস্থার অবনতি হলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

নিহতের স্বজনরা জানান, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়েছে। নিহত মুরাদ হোসেনের দুটি শিশু সন্তান রয়েছে।

এ ব্যাপারে জানতে চাইলে যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (খ- সার্কেল) জাহিদুল ইসলাম সোহাগ বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। হত্যার ক্লু উদঘাটনে গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছি। অপরাধীদের ধরতে পুলিশ কাজ করছে। মামলা পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION