1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
কোটালীপাড়ায় শুরু হচ্ছে মুক্তিযোদ্ধা দাবিদারদের যাচাই বাছাই - Bangladesh Khabor
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
এমপিপুত্র সজীবকে যুবদল থেকে বহিষ্কার নতুন কর্মসূচি ঘোষণা ১১ দলীয় জোটের জামায়াতের রাজনীতি নিষিদ্ধ চাইলেন বিএনপির সংসদ সদস্য আওয়ামী লীগ প্রতিষ্ঠাবার্ষিকীতে অস্থিরতা সৃষ্টি করতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী আমরা চাই না শিক্ষার মধ্যে কোনো বৈষম্য থাকুক: শিক্ষামন্ত্রী শোকর করেন অর্থমন্ত্রী অন্তত আছেন, সংসদে মন্ত্রীদের অনুপস্থিতি নিয়ে স্পিকার পাঁচ জেলায় বিজিবি মোতায়েন সাইফুল ইসলাম হত্যার প্রতিবাদে গাইবান্ধায় বৃষ্টিতে ভিজে ছাত্রশিবিরের বিক্ষোভ স্বামী-স্ত্রীর ডিভোর্স হতে পারে, প্রতিবেশী ভারতের সঙ্গে নয় আ.লীগ নেতাকর্মীদের গ্রেপ্তারের দাবিতে কুষ্টিয়ায় থানা ঘেরাও, বিক্ষোভ

কোটালীপাড়ায় শুরু হচ্ছে মুক্তিযোদ্ধা দাবিদারদের যাচাই বাছাই

  • Update Time : রবিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৭৩ জন পঠিত

স্টাফ রিপোর্টার : গোপালগঞ্জের কোটালীপাড়ায় শুরু হচ্ছে অনলাইন আবেদন কারী মুক্তযোদ্ধা দাবিদারদের যাচাই বাছাই। জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা) কর্তৃক গঠিত তিন সদস্য বিশিষ্ট কমিটি, হলরুম লাল শাপলায় এ যাচাই বাছাই কার্যক্রম পরিচালনা করবে বলে বিষেশ সূত্রে জানা গেছে।

আগামী ১৩ ফেব্রুয়ারি যাচাই বাছাই এর দিন ধার্য করে উপজেলা নির্বাহী অফিসার আজিম উদ্দিন স্বাক্ষরীত এ সংক্রান্ত একটি গন বিজ্ঞপ্তি ইতি মধ্যেই প্রচার করা হয়েছে।

উক্ত বিজ্ঞপ্তি অনুযায়ী পুরো উপজেলায় চলছে মাইকিং সহ ব্যাপক প্রচারণা।

অত্র উপজেলায় হেমায়েত বাহিনীর ছয় শতাধিক অনলাইন আবেদনকারী যাচাই বাছাই এর আওতায় আসবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়। নিজের নামটি সহ স্বজনদের নাম তালিকায় আছে কি না তাহা খুজতে ব্যাস্ত রয়েছেন অনেকে।

দীর্ঘ জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে, এ যাচাই বাছাইকে ঘিরে আবেদনকারীদের মাঝে দেখা যাচ্ছে ব্যাপক উৎসাহ উদ্দীপনা। কারো কারো কপালে দেখা যাচ্ছে চিন্তার ভাজ। অফিসপাড়া সহ রাস্তা ঘাটে চায়ের দোকানে চলছে মুক্তিযুদ্ধ বিষয়ক আড্ডা। আগ্রহীদের পদচারনায় মুখরিত হয়ে উঠছে উপজেলা সদর সহ চার পাশ। জীবন বাজি রেখে যুদ্ধে গিয়েছিলাম, দেশ স্বাধীন হওয়ার পঞ্চাশ বছর পরেও মুক্তিযোদ্ধা হিসেবে আমাদের যাচাই বাছাই এর সম্মুখিন হতে হবে এমনটি আশা করিনি, বলে ক্ষোভ জানিয়েছেন অনেকে। তদুপরি সরকারের এই মহান পদক্ষেপকে সাধুবাদ জানিয়ে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়েছেন আবেদনকারীরা।

নাম প্রকাশ না করার শর্তে একাধিক আবেদনকারী জানান- এই যাচাই বাছাই ঘিরে অপপ্রচার চালানোর মাধ্যমে সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করার পায়তারা চালাচ্ছে একটি অসাধু চক্র। এ ব্যাপারে সকলকে সজাগ থাকার আহবান জানিয়েছেন তারা।

এ বিষয়ে বীর মুক্তিযোদ্ধা মোদাচ্ছের হোসেন ঠাকুর, তৈয়াবুর রহমান সরদার, আব্দুল মান্নান, নিজাম হাওলাদার, প্রভাত চন্দ্র রায় সহ অনেকে বলেন- এবারের যাচাই চাছাই এ প্রায় ৭শ জন অনলাইন আবেদনকারী অংশগ্রহন করবে, তিনদিন ব্যাপী চলবে এ কার্যক্রম, হেমায়েত বাহিনীর শুধুমাত্র কোটালীপাড়া উপজেলার আবেদন কারীদের স্বচ্ছভাবে যাচাই বাছাই করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION