1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
জয়পুরহাটে ভটভটি উল্টে পৌর কাউন্সিলর আলম হোসেন মৃধার মৃত্যু - Bangladesh Khabor
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
এমপিপুত্র সজীবকে যুবদল থেকে বহিষ্কার নতুন কর্মসূচি ঘোষণা ১১ দলীয় জোটের জামায়াতের রাজনীতি নিষিদ্ধ চাইলেন বিএনপির সংসদ সদস্য আওয়ামী লীগ প্রতিষ্ঠাবার্ষিকীতে অস্থিরতা সৃষ্টি করতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী আমরা চাই না শিক্ষার মধ্যে কোনো বৈষম্য থাকুক: শিক্ষামন্ত্রী শোকর করেন অর্থমন্ত্রী অন্তত আছেন, সংসদে মন্ত্রীদের অনুপস্থিতি নিয়ে স্পিকার পাঁচ জেলায় বিজিবি মোতায়েন সাইফুল ইসলাম হত্যার প্রতিবাদে গাইবান্ধায় বৃষ্টিতে ভিজে ছাত্রশিবিরের বিক্ষোভ স্বামী-স্ত্রীর ডিভোর্স হতে পারে, প্রতিবেশী ভারতের সঙ্গে নয় আ.লীগ নেতাকর্মীদের গ্রেপ্তারের দাবিতে কুষ্টিয়ায় থানা ঘেরাও, বিক্ষোভ

জয়পুরহাটে ভটভটি উল্টে পৌর কাউন্সিলর আলম হোসেন মৃধার মৃত্যু

  • Update Time : রবিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৪০ জন পঠিত
ফারহানা আক্তার, জয়পুরহাট : জয়পুরহাটে শ্যালো ইঞ্জিন চালিত ভটভটি উল্টে ক্ষেতলাল পৌরসভার কাউন্সিলর আলম হোসেন মৃধার মৃত্যু হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো ২/৩ জন।
শনিবার (১০ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে জয়পুরহাট-আক্কেলপুর সড়কের বেলতলী এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকাল ১০ টার দিকে একটি গরু বিক্রি করার জন্য জয়পুরহাট শহরের নতুন হাটে আসেন জেলার ক্ষেতলাল উপজেলার বটতলী মৃধা পাড়ার বাসিন্দা ও ১নং ওয়ার্ড কাউন্সিলর আলম হোসেন মৃধা।
বিকেলে হাট থেকে ১টি গরু কিনে ব্যাটারী চালিত ভটভটিতেযোগে অন্যান্য ব্যবসায়ীদের সঙ্গে বাড়িতে ফেরার সময়  পথিমধ্যে বেলতলী এলাকায় ভটভটির চাকা পাংচার হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে গেলে ঘটনাস্থলেই  আলম মৃধার মৃত্যু হয়। এ সময় ভটভটিতে থাকা আরো ২/৩ জন আহত হলে তাদের উদ্ধার করে জয়পুরহাট ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জয়পুরহাট সদর উপজেলার জামালপুর ইউপি সদস্য আসলাম হোসেন জানান, এ ঘটনায় ভটভটিতে থাকা ২টি গরুও মারা গেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION