1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
রাজবাড়ীতে প্রতারক চক্রের দুই সদস্যকে আটক - Bangladesh Khabor
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
পরমাণু বিদ্যুৎ উৎপাদনের যুগে পা রাখছে বাংলাদেশ, জ্বালানি লোডিং কাল বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী সংরক্ষিত নারী আসনে ৪৯ বৈধ প্রার্থীর তালিকা প্রকাশ এত বজ্রপাত হয় জানলে সুনামগঞ্জে বিয়েই করতাম না: স্পিকার সতর্ক থাকুন, কেউ যেন বিশৃঙ্খলা করতে না পারে: দেশবাসীকে প্রধানমন্ত্রী ‘জুলাই সনদের’ আলোচনাকে কেন্দ্র করে সংসদে হইচই রূপগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন কোটালীপাড়ায় প্রাথমিক বিদ্যালয়ের গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত মানবাধিকার ও বাক স্বাধীনতা নিশ্চিতে জয়পুরহাটে হেযবুত তওহীদের মতবিনিময় সভা একজন মায়ের শূন্যতা কখনো পূরণ হওয়ার নয় : এমপি সেলিমুজ্জামান

রাজবাড়ীতে প্রতারক চক্রের দুই সদস্যকে আটক

  • Update Time : শনিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২১৬ জন পঠিত

অরুণ রাহা, রাজবাড়ী : বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি দেওয়ার কথা বলে নগদ টাকা হাতিয়ে নেওয়ায় দুই জনকে আটক করেছে রাজবাড়ীর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

এসময় জব্দ করা হয়েছে ৫৩টি সিভি, ১৩টি ভুয়া নিয়োগপত্র, পাঁচটি আইডি কার্ড, সাত পাতা ব্যাংকের চেক, ৯টি নন জুডিশিয়াল স্ট্যাম্প, পাঁচটি চেক বই, তিনটি এটিএম কার্ড, নিয়োগের বিজ্ঞাপন, হিসেব লেখা ডায়রিসহ বিভিন্ন প্রকার মালামাল।

আটককৃতরা হলেন, রাজবাড়ী সদর উপজেলার ভবানীপুর এলাকার শফিকুল ইসলাম ও নওগাঁ জেলার পোরশা থানার লক্ষ্মীপুর এলাকার আবু তাহের ওরফে ফয়সাল।
শুক্রবার দিবাগত রাতে রাজবাড়ী ও ঢাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

শনিবার দুপুরে রাজবাড়ীর পুলিশ সুপার জিএম আবুল কালাম আজাদ এক সাংবাদিক সম্মেলনে এসব তথ্য জানান।

তিনি বলেন, শিগগিরই পুলিশের একটি নিয়োগ কার্যক্রম হবে। যে কারণে প্রতারক চক্র সক্রিয় হয়েছে। গোপন খবরে দুই জনকে আটক করা হয়েছে। এ ব্যপারে মামলার প্রক্রিয়া চলছে।

পুলিশ সুপার জানান, তারা শুধু পুলিশে নয়, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানেও চাকরি দেওয়ার কথা বলে প্রতারণা করে আসছিলো। জিজ্ঞাসাবাদে তারা ৩০ লাখ টাকার ওপরে হাতিয়ে নেওয়ার কথা স্বীকার করেছেন।
সাংবাদিক সম্মেলনে রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার মুকিত সরকার, অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখায়রুজ্জামান, গোয়েন্দা পুলিশের ওসি মনিরুজ্জামান খানসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION