1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
পৌর মেয়র কাপ ফুটবল ফাইনাল : শেখ কামাল স্মৃতি সংসদ চ্যাম্পিয়ন - Bangladesh Khabor
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
পরমাণু বিদ্যুৎ উৎপাদনের যুগে পা রাখছে বাংলাদেশ, জ্বালানি লোডিং কাল বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী সংরক্ষিত নারী আসনে ৪৯ বৈধ প্রার্থীর তালিকা প্রকাশ এত বজ্রপাত হয় জানলে সুনামগঞ্জে বিয়েই করতাম না: স্পিকার সতর্ক থাকুন, কেউ যেন বিশৃঙ্খলা করতে না পারে: দেশবাসীকে প্রধানমন্ত্রী ‘জুলাই সনদের’ আলোচনাকে কেন্দ্র করে সংসদে হইচই রূপগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন কোটালীপাড়ায় প্রাথমিক বিদ্যালয়ের গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত মানবাধিকার ও বাক স্বাধীনতা নিশ্চিতে জয়পুরহাটে হেযবুত তওহীদের মতবিনিময় সভা একজন মায়ের শূন্যতা কখনো পূরণ হওয়ার নয় : এমপি সেলিমুজ্জামান

পৌর মেয়র কাপ ফুটবল ফাইনাল : শেখ কামাল স্মৃতি সংসদ চ্যাম্পিয়ন

  • Update Time : শনিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৫৭ জন পঠিত

মোঃ কামাল হোসেন, অভয়নগর : যশোর -৪ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব এনামুল হক বাবুল বলেন, আমি খেলাকে এগিয়ে নিতে সবসময় আপনাদের পাশে থাকব। অভয়নগরে একটি স্টেডিয়াম দরকার। স্টেডিয়ামের আন্দোলনে আপনারাও আমার সাথে থাকবেন।

শুক্রবার বিকালে নওয়াপাড়া পৌর মেয়র কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নওয়াপাড়া পৌর মেয়র কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে টাই ব্রেকারে (৯-৮) গোলে চ্যাম্পিয়ন  হয়েছে শেখ কামাল স্মৃতি সংসদ।

নওয়াপাড়া পৌরসভার উদ্যোগে ও আফিল গ্রুপের পৃষ্ঠপোষকতায় শুক্রবার বিকাল ৩ টায় শংকরপাশা সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে ফাইনাল খেলায় অংশগ্রহণ করে খুলনা শেখ কামাল স্মৃতি সংসদ  বনাম রাজবাড়ী জেলা ফুটবল একাদশ। উভয় দলেই বিদেশী খেলোয়াড়সহ দেশের নামকরা খেলোয়াড় অংশগ্রহণ করে।

তুমুল প্রতিদ্বন্দ্বিতাপুর্নভাবে খেলাটি মাঠে উপস্থিত হাজার হাজার দর্শক উপভোগ করে।

খেলার প্রথমার্ধের ১০ মিনিটে শেখ কামালের ৯ নং জার্সি পরিহিত বিদেশী খেলোয়াড় কেসি গোল করে দলকে (১-০) গোলে এগিয়ে নেয়।

প্রথমার্ধের ২১ মিনিটে রাজবাড়ী জেলা ফুটবল একাদশের ৬ নং জার্সি পরিহিত খেলোয়াড় লিয়ন একটি  গোল করে দলকে (১-১) গোলে  সমতায় আনে। ২৬ মিনিটে ৯ নং জার্সি পরিহিত খেলোয়াড় কেসি আরো একটি গোল করে খুলনাকে (২-১) গোলে এগিয়ে রাখে। দ্বিতীয়ার্ধের ২ মিনিট বাকী থাকতে রাজবাড়ী জেলা ফুটবল একাদশের ৭নং জার্সি পরিহিত খেলোয়াড়  সোহান  আরও একটি গোল করে আবারও সমতা ফিরিয়ে আনে।

নির্ধারিত সময়ে কোনো দল গোল বিজয়ী না হওয়ায় খেলা ট্রাই ব্রেকারে গড়ায়। টাই ব্রেকারে খুলনা কামাল স্মৃতি সংসদ (৯-৮) গোলে বিজয়ী হয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

খেলায় চ্যাম্পিয়ন দল খুলনা শেখ কামাল স্মৃতি সংসদকে প্রাইজমানি হিসাবে ১ লক্ষ টাকা এবং রানার্সআপ দল রাজবাড়ী জেলা ফুটবল একাদশকে ৬০ হাজার টাকা প্রাইজমানি দেয়া হয়।

খেলায় শেখ কামাল স্মৃতি সংসদের গোলরক্ষককে সেরা খেলোয়াড় নির্বাচিত করা হয়।

ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যশোর -৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এনামুল হক বাবুল।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অভয়নগর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সরদার অলিয়ার রহমান, অভয়নগর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ ফরিদ জাহাঙ্গীর, খুলনা সদর থানা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট সাইফুল ইসলাম, অভয়নগর উপজেলা নির্বাহী অফিসার কেএম আবু নওশাদ, নওয়াপাড়া পৌর মেয়র সুশান্ত কুমার শান্ত,  সহকারী কমিশনার (ভূমি) থান্দার কামরুজ্জামান,আফিল গ্রুপের প্রতিনিধি রাকিবুল ইসলাম, অভয়নগর উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি গাজী নজরুল ইসলাম, নওয়াপাড়া পৌর আওয়ামী লীগের  সভাপতি রফিকুল ইসলাম, নওয়াপাড়া পৌরসভার সাবেক মেয়র রবিউল ইসলাম, সার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শাহজালাল হোসেন, চেয়ারম্যান বিকাশ রায় কপিল, সানা আব্দুল মান্নান, শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রবিন অধিকারী ব্যাচা, অভয়নগর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মঈনুর জহুর মুকুল, অধ্যাপক হাফিজুর রহমান, আলহাজ্ব নাজমুল হক খোকন, ব্যাংকার শামীম হোসেন, শ্রমিক নেতা সৈয়দ মনোয়ার হোসেন প্রমুখ ব্যক্তিবর্গ। খেলা শেষে আকর্ষণীয় রাফেল ড্র অনুষ্ঠিত হয়।

খেলা শেষে আকর্ষণীয় রাফেল ড্র অনুষ্ঠিত হয়। খেলা পরিচালনা করেন জসিম আকতার,সুমন বিশ্বাস, ফেরদৌস হাসান, ইব্রাহিম হোসেন।

ধারাভাষ্যে ছিলেন ভীমচন্দ্র দে, সমীর কুমার বিশ্বাস, বাদশা ও ইসরাফিল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION