1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বিশ্ব ইজতেমায় শতাধিক যৌতুকবিহীন বিয়ে অনুষ্ঠিত - Bangladesh Khabor
শনিবার, ১৬ মে ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির জামায়াতকে একহাত নিলেন রাশেদ খাঁন, যে প্রশ্ন ছুড়লেন এপেক্স ক্লাব অফ গোপালগঞ্জের নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ সৌদি আরব পৌঁছেছেন ৫৯,০৫৫ বাংলাদেশি হজযাত্রী দেশের ঋণাত্মক অর্থনীতি পুনরুদ্ধারে ২ বছর সময় লাগবে: অর্থমন্ত্রী জুলাইয়ে বুকের রক্ত দিয়ে গণতন্ত্র উদ্ধার হয়েছে: প্রধানমন্ত্রী হজযাত্রায় বিমান ভাড়া কমে হতে পারে ১ লাখ টাকা! ভারতের সঙ্গে সুসম্পর্ক চাই, কিন্তু সীমান্ত হত্যা মেনে নেব না: মির্জা ফখরুল সারাবছর সাংস্কৃতিক ও খেলাধুলার চর্চা করা দরকার : জনপ্রশাসন প্রতিমন্ত্রী মাদক ও ছিনতাইকারীমুক্ত এলাকা গড়ার দাবিতে ষোল্লপাড়ায় এলাকাবাসীর মানববন্ধন

বিশ্ব ইজতেমায় শতাধিক যৌতুকবিহীন বিয়ে অনুষ্ঠিত

  • Update Time : রবিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৫৯১ জন পঠিত

ডেস্ক রিপোর্ট : মুসলিম বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জমায়েত টঙ্গীর তুরাগ তীরে ৫৭তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বে লাখ লাখ মুসল্লির পদভারে মুখরিত ইজতেমা ময়দান।এবারের বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় দিনের বয়ান চলছে।

আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য নিজের ইমান, আমল ও আখলাক পরিপূর্ণ শুদ্বরূপে গড়ে তুলতে বয়ান শুনছেন ইজতেমায় আসা মুসল্লিরা।

এর আগে, দ্বিতীয় দিনের শুরুতে শনিবার (৩ ফেব্রুয়ারি) বাদ ফজর মুসল্লিদের উদ্দেশ্যে বয়ান করেন ভারতের মাওলানা আব্দুর রহমান, তার বয়ান বাংলায় তর্জমা করেন বাংলাদেশের মাওলানা আব্দুল মতিন।বাদ জোহর বয়ান করবেন ভারতের মাওলানা ইসমাইল গোদরা। বাদ আসর বয়ান করেন ভারতের মাওলানা জুহাইরুল হাসান। তখনই অনুষ্ঠিত হয় যৌতুকবিহীন বিয়ে। বাদ মাগরিব বয়ান করেন ভারতের মাওলানা ইব্রাহিম দেওলা।

বিশ্ব ইজতেমার মিডিয়া সমন্বায়ক হাবিবুল্লাহ রায়হান বলেন, বিশ্ব ইজতেমার অন্যতম আকর্ষণ যৌতুকবিহীন বিয়ে। সম্পূর্ণ শরিয়ত মেনে তাবলিগের রেওয়াজ অনুযায়ী ইজতেমার দ্বিতীয় দিন (শনিবার) বাদ আছর ইজতেমার বয়ান মঞ্চের পাশেই বসেছে যৌতুকবিহীন বিয়ের আসর।

তিনি আরো বলেন, কনের সম্মতিতে ও তার অনুপস্থিতিতে বর এবং কনেপক্ষের লোকজনের উপস্থিতিতে অনুষ্ঠিত হয় এই বিয়ে।অভিভাবকরা দম্পতিদের নাম তালিকাভুক্ত করান।বিয়ের পর বয়ান মঞ্চ থেকেই মোনাজাতের মাধ্যমে নবদম্পতির জন্য দোয়া করা হয়।বিয়েতে মোহরানা ধার্য করা হয় মোহর ফাতেমীর নিয়মানুযায়ী।এ নিয়ম অনুযায়ী মোহরানার পরিমাণ ধরা হয় দেড়শ তোলা রুপা বা তার সমমূল্য অর্থ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION