1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
আর আপস নয়, ধরলেই ফাইনাল: যুবলীগ চেয়ারম্যান - Bangladesh Khabor
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সাইবার বুলিং শক্ত হাতে দমনে সরকার বদ্ধপরিকর: তথ্য উপদেষ্টা রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সৌজন্য সাক্ষাৎ ৮ জেলায় ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ এমপিওভুক্ত শিক্ষকরা নির্বাচনে অংশ নিতে পারবেন কিনা, যা বলল ইসি জয়পুরহাটে অণ্ডকোষ রশি দিয়ে বেঁধে নির্যাতন করে হত্যা : গ্রেপ্তার ১ কমিশন বৃদ্ধির দাবিতে দেশজুড়ে ১৮ ঘণ্টা সিএনজি স্টেশন বন্ধের ঘোষণা স্থানীয় নির্বাচনে শরিকদের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত: মির্জা ফখরুল আসাদুজ্জামানকে ফেরত চেয়ে দিল্লিকে ঢাকার চিঠি গোপালগঞ্জে অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকায় ভ্রাম্যমান আদালতের অভিযান : দোষীদের কারাদণ্ড ও  অর্থদণ্ড

আর আপস নয়, ধরলেই ফাইনাল: যুবলীগ চেয়ারম্যান

  • Update Time : বুধবার, ২ ডিসেম্বর, ২০২০
  • ৪৮৯ জন পঠিত

বাংলাদেশ খবর ডেস্ক,

চলমান পরিস্থিতি নিয়ে সাম্প্রদায়িক ও মৌলবাদী শক্তির প্রতি কঠোর হুশিয়ারি দিয়েছেন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ। তিনি বলেছেন- আর কোনো আপস নয়, ধরলেই ফাইনাল। বাংলাদেশে একটা কুচক্রী মহল ফায়দা লোটার চেষ্টা করছে সেটা আর হতে দেব না। মঙ্গলবার বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) দোয়েল চত্বরে এক মানববন্ধনে যুবলীগ চেয়ারম্যান এ হুশিয়ারি দেন।

যুবলীগ চেয়ারম্যান বলেন, টাকা উৎস কী, কী তাদের এজেন্ডা- এসব ব্যাপারে প্রশাসনিক তদন্ত করতে হবে। প্রশাসনের তদন্তের মাধ্যমে আসল ষড়যন্ত্রকারী ও তাদের মদদদাতাদের চিহ্নিত করতে হবে এবং এই দেশের মাটিতেই তাদের শাস্তি দিতে হবে। মৌলবাদী গোষ্ঠী একেবারে নির্মূল করে দিতে হবে। তারা যেন বারবার আমাদের স্বাধীনতা-মুক্তিযুদ্ধের চেতনা-দেশপ্রেমকে প্রশ্নবিদ্ধ করতে না পারে।

শেখ ফজলে শামস্ পরশ আরও বলেন, এবারই আমরা এটা ফাইনাল করব। প্রশাসনকে আহ্বান করছি, তদন্তের মাধ্যমে এদের (মৌলবাদী ও সাম্প্রদায়িক শক্তি) চিহ্নিত করুন। আমরা মাঠে আছি দেখে নেব তাদের। চোরের দশ দিন, গেরস্তের এক দিন। আমরা এবার তাদের দেখে নেব। এ সময় নেতাকর্মীদের সজাগ ও সোচ্চার থাকার আহ্বান জানান যুবলীগ চেয়ারম্যান। বলেন- আমরা এদের দমন করব, ইনশাআল্লাহ।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য সম্পর্কে ধৃষ্টতাপূর্ণ বক্তব্যের প্রতিবাদ এবং মৌলবাদ-সাম্প্রদায়িকতার বিরুদ্ধে একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটি, সেক্টর কমান্ডারস ফোরাম, সম্মিলিত সাংস্কৃতিক জোটসহ ৬৪টি সংগঠনের যৌথ কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার এই মানববন্ধন করে কেন্দ্রীয় যুবলীগ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION