1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
প্রধানমন্ত্রীর কার্যালয়ে মায়ের পাশে জাহাঙ্গীর - Bangladesh Khabor
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
‘মেয়েদের সঙ্গে অবাধ বিচরণ’সহ যেসব অভিযোগে শিবিরের পদ হারান আম্মার প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য, কুষ্টিয়ায় স্কুল শিক্ষক আটক গোবিপ্রবি মেডিকেল সেন্টারে স্বল্পমূল্যে ডেঙ্গুসহ ১৩ পরীক্ষা চালু, থাকছে পর্যাপ্ত ওষুধ কোটালীপাড়ায় প্রতিপক্ষের হামলায় আহত ৩ অক্টোবরে জ্বালানি তেলের দাম জানাল মন্ত্রণালয় স্থানীয় নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক বিএনপি নেবে না: শাহে আলম বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও পরিকল্পনার কথা বিশ্বমঞ্চে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন কুষ্টিয়ায় অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার রূপগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি মেডিকেল ক্যাম্প ও মাছের পোনা অবমুক্ত যেভাবে প্রিজন ভ্যান থেকে পালাল জেনেভা ক্যাম্পের মাদকসম্রাট

প্রধানমন্ত্রীর কার্যালয়ে মায়ের পাশে জাহাঙ্গীর

  • Update Time : সোমবার, ৩ জুলাই, ২০২৩
  • ৪৬১ জন পঠিত

ডেস্ক রিপোর্ট : প্রধানমন্ত্রীর কার্যালয়ে আজ শপথ নিয়েছেন গাজীপুরসহ ৫ সিটির নবনির্বাচিত মেয়র। দুই ধাপের শপথ অনুষ্ঠানে প্রথমে গাজীপুর, খুলনা ও বরিশাল সিটির মেয়র ও কাউন্সিলররা শপথ নেন।

শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে মা জায়েদা খাতুনের পাশে বসা ছিলেন ছেলে অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম। যিনি এই সিটির সাবেক মেয়র।

সোমবার সকালে জায়েদা খাতুন, বরিশালের মেয়র আবুল খায়ের আবদুল্লাহ ও খুলনা সিটির মেয়র তালুকদার আবদুল খালেককে শপথ বাক্য পাঠ করান প্রধানমন্ত্রীর শেখ হাসিনা।

পরে একই স্থানে তিন সিটির সাধারণ ওয়ার্ডের নবনির্বাচিত ১৭৭ জন কাউন্সিলর ও সংরক্ষিত আসনের নারী কাউন্সিলররা শপথ নেন। তাদের শপথবাক্য পাঠ করান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম।

টেলিভিশনে সরাসরি সম্প্রচারে দেখা গেছে, শাপলা হলের এই অনুষ্ঠানে তিন সিটির নবনির্বাচিত মেয়ররা পাশাপাশি বসেন। গাজীপুরের মেয়রের ডান পাশে বসেন ছেলে জাহাঙ্গীর আলম। শপথ নেওয়ার সময় জায়েদা খাতুন যখন দাঁড়ান তখন জাহাঙ্গীর আলম মাকে মাইকোফোন এগিয়ে দেন।

দেশের সবচেয়ে বড় সিটি করপোরেশন গাজীপুরে ২০১৮ সালের নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে বিপুল ভোটে মেয়র হয়েছিলেন জাহাঙ্গীর। এই সিটিতে গত ২৫ মের নির্বাচনে মেয়রপ্রার্থী হতে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন জাহাঙ্গীর। কিন্তু দল মনোনয়ন দেয় গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমত উল্লা খানকে।

আওয়ামী লীগের মনোনয়নবঞ্চিত হয়ে স্বতন্ত্র মেয়রপ্রার্থী হতে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন জাহাঙ্গীর। পাশাপাশি তার মা জায়েদা খাতুনের নামেও মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছিল।

ঋণখেলাপির জামিনদার হওয়ায় জাহাঙ্গীরের প্রার্থিতা শেষ পর্যন্ত বাতিল হয়ে যায়। পরে তিনি আওয়ামী লীগ থেকে আজীবন বহিষ্কার হন।

পরে সবাইকে অবাক করে ৬১ বছর বয়সি জায়েদা খাতুন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা গড়ে তোলেন। মূলত ছেলে জাহাঙ্গীরের কাঁধে ভড় করেই ভোটের লড়াইয়ে টিকে ছিলেন জায়েদা। তার নির্বাচনি কার্যক্রমে প্রধান সমন্বয়কারীর দায়িত্ব পালন করেন ছেলে জাহাঙ্গীর।

তিনি জায়েদা খাতুনের পক্ষে দিবানিশি প্রচার চালান। বারবার হামলা মামলার শিকারও হন। ফলে ভোটের লড়াইয়ে কার্যত আজমত উল্লার প্রতিদ্বন্দ্বী ছিলেন জাহাঙ্গীর আলমই।

শেষ পর্যন্ত সবাইকে তাক লাগিয়ে দিয়ে ভোটের লড়াইয়ে স্বতন্ত্র মেয়রপ্রার্থী জায়েদা খাতুন ২ লাখ ৩৮ হাজার ৯৩৪ ভোট পেয়ে জয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগের আজমত উল্লা খান। তিনি ২ লাখ ২২ হাজার ৭৩৭ ভোট পেয়েছিলেন।

জয়ের পর জাহাঙ্গীর আলম বলেছিলেন, মাকে নিয়ে প্রধানমন্ত্রীর কাছে যাবেন। তবে শপথের আগে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করা সম্ভব হয়নি। আজ মাকে নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে যান জাহাঙ্গীর।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION