1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
দুবাইয়ে এশিয়া কাপ খেলতে চায় না বাংলাদেশ - Bangladesh Khabor
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
দুর্গাপূজায় শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৭ দিনের ছুটি তত্ত্বাবধায়ক সরকারের রূপরেখা নিয়ে উন্মুক্ত প্রস্তাব আহ্বান সাবেক এমপির বাসা থেকে গ্রেফতার, রিমান্ডে ছাত্রলীগের ১৫ নেতাকর্মী প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন বুধবার কুষ্টিয়ায় ৭ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন জয়পুরহাটে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় ৫৫ বছরের হামিদুলের যাবজ্জীবন কারাদণ্ড নিউগিনি প্রপার্টিজে হামলা জামাতা গ্রেপ্তারের ঘটনায় বিবৃতিতে যা বললেন জামায়াতের এমপি গোবিপ্রবি উপাচার্যের একাডেমিক ভবন পরিদর্শন কোটালীপাড়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে কমিটি গঠনে অনিয়মের অভিযোগ:ক্ষুদ্ধ এলাকাবাসী দুদকের প্রেস ব্রিফিং চ্যালেঞ্জ করে হাইকোর্টে আসিফ মাহমুদের রিট

দুবাইয়ে এশিয়া কাপ খেলতে চায় না বাংলাদেশ

  • Update Time : সোমবার, ২৯ মে, ২০২৩
  • ৬১৯ জন পঠিত

ডেস্ক রিপোর্ট : সেপ্টেম্বরে অনুষ্ঠিতব্য এশিয়া কাপ নিয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। ভেন্যু নিয়ে আয়োজক দেশ পাকিস্তানের সঙ্গে বনিবনা হচ্ছে না ভারতের।

আয়োজক হিসেবে পাকিস্তান চাচ্ছে ঘরের মাঠে এশিয়া কাপ আয়োজন করতে কিন্তু ভারত এশিয়া কাপ খেলতে পাকিস্তান যেতে চায় না।

বিকল্প হিসেবে পাকিস্তান একটি ‘হাইব্রিড’ প্রস্তাব দিয়েছে। ভারতের ম্যাচগুলো সংযুক্ত আরব আমিরাতের নিরপেক্ষ ভেন্যুতে আয়োজনের। আর বাকি ম্যাচ পাকিস্তানের মাঠে খেলানোর।

পাকিস্তানের কোনো প্রস্তাবেই রাজি নয় ভারত। যে কারণে আসন্ন এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভায় এশিয়া কাপ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে।

তবে প্রচণ্ড গরমে আরব আমিরাতে ৫০ ওভারের ম্যাচ খেলা খুবই কষ্টকর হবে। এ ব্যাপারে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক জালাল ইউনুস বলেন, গরমের কারণে আমরা চাচ্ছিলাম না দুবাইতে খেলতে। আমরা এসিসির সিদ্ধান্তের অপেক্ষায় আছি।

সোমবার মিরপুরে সাংবাদিকদের জালাল ইউনুস বলেন, এশিয়া কাপ নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। আমরা এসিসি থেকে আনুষ্ঠানিকভাবে জানব কোথায়, কখন ম্যাচ হবে। সেই সিদ্ধান্তের জন্য অপেক্ষা করছি।

বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আরও বলেছেন, আমরা এশিয়া কাপ খেলতে আগ্রহী। এসিসি থেকে সিদ্ধান্ত আসবে, এশিয়া কাপ হতে যাচ্ছে। কোন মডেলে হতে যাচ্ছে, হাইব্রিড নাকি অন্য কিছু, এ ব্যাপারে যে সিদ্ধান্ত হবে, যারা সদস্য আছে তারা এই সিদ্ধান্ত মেনে নেবে।

তিনি আরও বলেন, এখন যদি এসিসি সিদ্ধান্ত নেয় দুবাইতেই হবে। সব সদস্য যদি মেনে নেয় তখন আমাদেরও খেলতে হবে সেখানে। অস্বস্তি কিছুটা তো থাকবে নিশ্চয়ই। এত গরমের মধ্যে ওয়ানডে ম্যাচ খেলা অনেক কঠিন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION