1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
কুষ্টিয়ায় অপহরণের ৮ দিন পর স্কুল ছাত্রী উদ্ধার” গ্রেফতার ১ - Bangladesh Khabor
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়ায় স্কুলছাত্রী ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন বাড়ির সীমানা নিয়ে কলেজছাত্র রুমন হত্যা: গাজীপুর থেকে পিতা-পুত্র গ্রেফতার যুক্তরাষ্ট্র-সিঙ্গাপুর থেকে ১ হাজার ৫২ কোটি টাকার গম কিনছে সরকার কুষ্টিয়ায় ভ্যানচালককে গাছের সঙ্গে বেঁধে ডাকাতি সাঘাটায় মাদকের নেশায় নাতির ছুরিকাঘাতে দাদির মৃত্যু, জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে দাদা কুষ্টিয়ায় গড়াই নদে অজ্ঞাত ব্যক্তির মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা গাঢ় নীল-হালকা জলপাই শার্ট ও খাকি প্যান্টে ফিরল পুলিশ কেমন হবে আগামীর শিক্ষা ব্যবস্থা জানালেন উপদেষ্টা মাহদী আমিন পশ্চিমবঙ্গ ও ত্রিপুরার মুখ্যমন্ত্রীর জন্য আম পাঠাল বাংলাদেশ

কুষ্টিয়ায় অপহরণের ৮ দিন পর স্কুল ছাত্রী উদ্ধার” গ্রেফতার ১

  • Update Time : রবিবার, ২২ নভেম্বর, ২০২০
  • ৫৮২ জন পঠিত
কুষ্টিয়া থেকে শাহীন আলম লিটন,
কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় কোচিং করার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে অপহরণ হওয়ার ৮ দিন পর দশম শ্রেণির এক স্কুল ছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাতে ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলার রাণী ভবানীপুর এলাকা থেকে কুমারখালী থানা পুলিশ তাকে উদ্ধার করে।এসময় ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহ শ্রী সনাতন চন্দ্র বর্মণ (২০) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত যুবক রাণী ভবানীপুর এলাকার শ্রী আমানন্দ বর্মণের পুত্র এবং উদ্ধারকৃত স্কুল ছাত্রী কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের কয়া চাইল্ড হ্যাভেন গার্লস স্কুলের দশম শ্রেণির ছাত্রী।
উদ্ধারকৃত ছাত্রীর পারিবারিক ও পুলিশ  সূত্রে জানা যায়, গত ১৩ নভেম্বর ভোরে ওই ছাত্রী কোচিং ক্লাশ করার জন্য বাড়ি থেকে বের হয়ে আর ফিরে না আসলে খোঁজাখুঁজির একপর্যায়ে কুমারখালী থানায় সাধারণ ডায়েরি দায়ের করেন ছাত্রীর বাবা। পরবর্তীতে তারা জানতে পারেন ১৩ নভেম্বর ঘটনার দিন ঐ ছাত্রী সাড়ে ছয়টার দিকে কয়া ডিগ্রী কলেজের কাছে  পৌঁছায়। এসময় ঠাকুরগাঁও জেলার রাণী শংকৈল থানার রাণী ভবানীপুরের শ্রী মনোরঞ্জন রায়ের ছেলে শ্রী বাদল রায়, চাঁদনী মহলবাড়ির ইসলাম উদ্দিনের ছেলে আবু হানিফ ও রাণী ভবানীপুরের লেহেম্বা ইউপির শ্রী আমানন্দ বর্মনের ছেলে শ্রী সনাতন বর্মন তাকে জোড়পূর্বক অপহরণ করে মাইক্রোবাসে  তুলে নিয়ে যায়। পরে ২০ নভেম্বর অপহৃতের পিতা আহাম্মদ আলী বাদী হয়ে কুমারখালী  থানায় মামলা দায়ের করেন। মামলা নং ১৮।
এরপর তথ্য ও প্রযুক্তির মাধ্যমে ঘটনার আট দিন পর ২১ নভেম্বর শনিবার রাতে ঠাকুরগাঁও জেলার রাণী শংকৈল উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অপহৃত স্কুল ছাত্রীকে উদ্ধার ও অপহরণের সাথে জড়িত থাকার সন্দেহে একজনকে গ্রেফতার করা হয়। এতথ্য নিশ্চিত করে কুমারখালী থানার ওসি মজিবুর রহমান বলেন, তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে মোবাইল ট্র্যাকিং করে অপহরণের ৮ দিন পরে স্কুল ছাত্রীকে উদ্ধার করা হয়েছে। এছাড়াও ঘটনায় জড়িত থাকার সন্দেহে একজনকে গ্রেফতার পূর্বক আদালতে সোপার্দ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION