1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
ইরাক-আফগানিস্তান থেকে কমানো হচ্ছে মার্কিন সেনা - Bangladesh Khabor
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
২০২৭ সালে কমলাপুর পর্যন্ত চালু হচ্ছে মেট্রোরেল জামায়াত-শিবিরের বাঁচার জন্য হলেও বিএনপিকে ক্ষমতায় রাখা প্রয়োজন: রাশেদ হামের উপসর্গে প্রাণ গেল আরও ৭ শিশুর জাইকা বাংলাদেশের অন্যতম বৃহত্তম উন্নয়ন সহযোগী: মির্জা ফখরুল ‘ছাগলকাণ্ডে’ আলোচিত মতিউরের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ ২১ জুলাই দেনমোহর আদায়ের নীতিমালা তৈরি করতে হাইকোর্টে রিট অধ্যাপক আবুল কাসেমের জানাজা সোমবার নিউরোসায়েন্সেস হাসপাতালের দ্বিতীয় ইউনিট ১৫ আগস্ট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ‘ওয়ান-টু-থ্রি’ বলেই নামানো হচ্ছিল গাছ, শেষ মুহূর্তে সরে যেতে না পেরে প্রাণ গেল আশ্রম সেবায়েতের নারী সাংবাদিকের সঙ্গে আলিঙ্গন, যা বললেন মেসি

ইরাক-আফগানিস্তান থেকে কমানো হচ্ছে মার্কিন সেনা

  • Update Time : বুধবার, ১৮ নভেম্বর, ২০২০
  • ৪৩৬ জন পঠিত

বাংলাদেশ খবর ডেস্ক,

ইরাক ও আফগানিস্তান থেকে মার্কিন সেনা সংখ্যা কমানোর নির্দেশ জারি করা হয়েছে। মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা রবার্ট ও’ব্রায়েন মঙ্গলবার হোয়াইট হাউসে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন । ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী ক্রিস্টোফার মিলার এ নির্দেশ জারি করেছেন। সম্প্রতি সাবেক প্রতিরক্ষামন্ত্রী মার্ক এসপারকে বহিষ্কার করার পর মিলারকে তার স্থলাভিষিক্ত করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খবর বিবিসি ও আলজাজিরার।

দেশটির গণমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, এসপার আফগানিস্তান থেকে মার্কিন সেনা সংখ্যা কমানোর বিরোধী ছিলেন।মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা আরও বলেছেন, প্রতিরক্ষামন্ত্রীর নির্দেশ অনুযায়ী ২০২১ সালের ১৫ জানুয়ারি পর্যন্ত ইরাক ও আফগানিস্তানে মোতায়েন মার্কিন সেনা সংখ্যা ৫ হাজার জনে নামিয়ে আনা হবে। আফগানিস্তানে বর্তমানে সাড়ে ৪ হাজার মার্কিন সেনা রয়েছে এবং ইরাকে রয়েছে ৩ হাজার ২০০ জন। ক্রিস্টোফার মিলারের নির্দেশে আফগানিস্তানে মোতায়েন মার্কিন সেনা সংখ্যা সাড়ে ৪ হাজার থেকে আড়াই হাজারে এবং ইরাকে মোতায়েন সেনা সংখ্যাও ৩ হাজার ২০০ থেকে কমিয়ে আড়াই হাজারে নামিয়ে আনার কথা বলা হয়েছে।

মার্কিন ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী বলেন, ইরাক ও আফগানিস্তানের যুদ্ধের সফল এবং দায়বদ্ধ সমাপ্তির যে নীতি প্রেসিডেন্ট ট্রাম্প গ্রহণ করেছেন তা বাস্তবায়নের অংশ হিসেবে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।   মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা রবার্ট ও’ব্রায়েন বলেন, ইরাক ও আফগানিস্তানে অবশিষ্ট মার্কিন সেনারা এসব দেশের মার্কিন দূতাবাসসহ অন্যান্য স্থাপনার নিরাপত্তা রক্ষার দায়িত্বে নিয়োজিত থাকবে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION