1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
দুপচাঁচিয়ায় সোনালী ধানের দোলায় কৃষকের মুখে হাসি - Bangladesh Khabor
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
কর্মজীবী নারীদের নিয়ে একটি রাজনৈতিক দলের মন্তব্য কলঙ্কজনক: তারেক রহমান ক্ষমতায় যাওয়ার জন্য নানা প্রলোভন দেখানো হচ্ছে: চরমোনাই পীর পরিস্থিতি মোকাবিলায় আইনের কঠোর প্রয়োগ হওয়া দরকার: প্রেস সচিব ‘নির্বাচনে অনিয়ম করে কেউ পার পাবে না’ নবম পে-স্কেল এর গেজেট জারির দাবিতে কোটালীপাড়ায় কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি পালিত বাউফলে “চলো একসাথে বাংলাদেশ গড়ি” স্লোগানে  ‘হ্যাঁ’ ভোটের প্রচারণা গাড়ির উদ্বোধন ১১ দলীয় জোট কোনো ব্যক্তি স্বার্থে গঠিত হয়নি : মামুনুল হক তারেক রহমান জনগণ আর উন্নয়ন ছাড়া কিছু বুঝেন না: পার্থ ১১ দলীয় জোট ক্ষমতায় এলে দুর্নীতি চিরতরে বন্ধ হবে: তাহের ঢাকা উত্তর সিটির প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

দুপচাঁচিয়ায় সোনালী ধানের দোলায় কৃষকের মুখে হাসি

  • Update Time : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২০
  • ৫৫৫ জন পঠিত
বগুড়া থেকে মোঃ সবুজ মিয়া ,

চলতি মৌসুমে রোপা আমন ধানের বাম্পার ফলন ও দাম বেশি থাকায় বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার কৃষকরা বেশ খুশি । সোনালী ধান ঘরে তোলার প্রস্তুতি নিচ্ছেন এ এলাকার কৃষকরা। আগাম জাতের ধান কাটা শুরু হলেও এই এলাকায় আর মাত্র কয়দিন পরে পুরো দমে ধান কাটা শুরু হবে বলে কৃষকরা জানান।উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, এবার দুপচাঁচিয়া উপজেলায় ১১হাজার হেক্টর জমিতে আমন চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। কিন্তু লক্ষ্যমাত্রার চেয়ে ৮’শত হেক্টর বেশি জমিতে রোপা আমন ধানের চাষ হয়েছে। অর্জিত ১১হাজার ৫’শত হেক্টর জমিতে উফশি এবং ৩’শত হেক্টর জমিতে হাইব্রিড ধানের চাষ করা হয়েছে। প্রধান কিছু জাতে বেশি প্রাধান্য দেন এ অঞ্চলের কৃষকরা, যে গুলোর মধ্যে উল্লেখযোগ্য বিনা-৭, ব্রি-৪৯, ৫০, রনজিৎ, স্বর্না, মামুন, কাটারী ভোগ, আতপ জাতের ধান ।

উপজেলার বিভিন্ন ইউনিয়ন ঘুরে এবং কৃষকদের সাথে কথা বলে জানা যায়, সাধারনত অগ্রাহয়ন মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে রোপা আমন ধান কাটা শুরু হয়। আশ্বিন ও কার্তিক এ দুই মাসে চাষিরা বিশেষ করে প্রান্তিক চাষিরা অভাব-অনটনের মধ্যে থাকেন। তাই আগাম জাতের ধান বাজারে আসায় চাষিরা সেই ধান আবাদের জন্য ঝুকে পড়েছেন। বর্তমানে এ জাতের বিনা-৭, ১৭, ব্রি ধান-৭১,৭৫,৪৯, ৯০। আগাম জাতের ধান বিক্রি করে চাষিরা অনেকটাই অর্থ সঙ্কট থেকে রেহাই পান ও পরবর্তী কৃষি আলু ও সরিষা চাষের সে অর্থ যোগান দেন।

উপজেলার ছাতিয়াগাড়ী এলাকায় কৃষক জাহিদুল ইসলাম বলেন, কৃষি অফিসের পরামর্শে আগাম জাতের ব্রিধান-৯০ চাষ করেছি। এবার রোপা আমন ধানের ফলন ও দাম দুটোই ভালো। আগাম জাতের এ ধান চাষ করে একদিকে যেমন অসময়ে আর্থিক সঙ্কট মিটছে, অপর দিকে আলু ও সরিষা চাষের জন্য জমি উপযোগী করছি।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাজেদুল আলম বাংলাদেশ বলেন, দুপচাঁচিয়া অঞ্চলের আবহাওয়া অনুকুলে থাকায় এবং ভালো ফলন হওয়ায় আগাম জাতের ধান চাষে আগ্রহী এই অঞ্চলের কৃষকগন। মাননীয় প্রাধানমন্ত্রী বলেছেন কারো এক ইঞ্চি জমি যেন অনাবাদী না থাকে, সব জমিতেই চাষ করবেন, তাই এবার এ উপজেলায় লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে রোপা আমন ধানের চাষ হয়েছে। রোপা আমন চাষে বাম্পার ফলন হওয়ায় প্রাকৃতিক কোন দুর্যোগ না ঘটলে উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে তিনি আশাবাদী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION