1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
লখপুরে আ. লীগের সম্মেলনে চাচা ভাতিজার লড়াই - Bangladesh Khabor
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
পুশ-ইন বন্ধে সরকারের কার্যকর উদ্যোগ নেই: মঞ্জু বর্তমানে কারাগারে ৭৭ হাজার ৪০ জন বন্দি: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী এ দেশই আমাদের প্রথম এবং শেষ ঠিকানা: প্রধানমন্ত্রী ২০২৭ সালে শিক্ষাব্যবস্থায় প্রয়োজনীয় সংস্কার শুরু করব: শিক্ষামন্ত্রী বাংলাদেশই হবে পরবর্তী বিনিয়োগ গন্তব্য: অর্থ উপদেষ্টা হজের ব্যয় কমাতে রাষ্ট্রীয় ও কূটনৈতিক উদ্যোগ নেওয়া হবে: প্রধানমন্ত্রী সংসদের চেয়ারে এমপিদের হাত কেটে যাচ্ছে: জয়নুল আবদিন জয়পুরহাটে পৃথক পৃথক দুটি ধর্ষণ চেষ্টার অভিযোগে ২জন কারাগারে কোটালীপাড়ায় দুই লক্ষ টাকার চায়না জাল উদ্ধার করে অগ্নিসংযোগ গোপালগঞ্জে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন এমপি বাবর

লখপুরে আ. লীগের সম্মেলনে চাচা ভাতিজার লড়াই

  • Update Time : শুক্রবার, ২৮ অক্টোবর, ২০২২
  • ৬০৩ জন পঠিত

সেলিম শেখ, ফকিরহাট: ফকিরহাট উপজেলার লখপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় ভবনা মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়েছে।

ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ আলতাপ সদ্দার এর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের (ভারপ্রাপ্ত) সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ, সহ-সভাপতি সুবির মিত্র, আবু হুরায়রা বিশ্বাস, যুগ্ম সাধারণ সম্পাদক শেখর রঞ্জন, সাংগঠনিক সম্পাদক তপন দেবনাথ ভজন, আইন বিষয়ক সম্পাদক এ্যাডভুকেট মোঃ কামরুল ইসলাম, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আসপিয়ার হোসেন, সদস্য আলী আহম্মদ এবং বাগেরহাট জেলা কৃষক লীগের সহ সভাপতি পুলিন বিহারী ঘোষ।

উদ্বোধক ও প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন লখপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান এম ডি সেলিম রেজা।

ইউনিয়ন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মোঃ ইমরান হোসাইন এর সঞ্চালনায় সম্মেলনে আরো বক্তৃতা করেন,আওয়ামী লীগের সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।

২য় অধিবেশনে কমিটি গঠনের উদ্দেশ্যে সভাপতি প্রার্থী আহ্বান করলে সাবেক সভাপতি মোঃ আলতাপ সদ্দার এর প্রতিদ্বন্ধি প্রার্থী হিসাবে তার আপন ভাইপো মোঃ মোস্তাকিন সদ্দার এর প্রস্তাব আসে।

অপর দিকে সাধারণ সম্পাদক পদের জন্য আহ্বান জানালে মোঃ হুমায়ুন কবির ফারাজীর প্রতিদ্বন্ধি প্রার্থী বন্ধু মোঃ আওয়াল শেখ।

উক্ত কমিটি গঠনে একাধিক প্রার্থী থাকায় তাদের মধ্যে সমঝোতা না হওয়ায় ভোট গ্রহনে সিন্ধান্ত নেন সম্মেলন কমিটিবৃন্দ।

হাড্ডা হাড্ডি লড়াইয়ে সভাপতি পদে পূনরায় মোঃ আলতাপ সদ্দার এবং সাধারণ সম্পাদক পদে মোঃ আওয়াল শেখ নির্বাচিত হয় ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION