1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
কোটালীপাড়ায় গাছের চারা ও ক্রীড়া সামগ্রী বিতরণ  - Bangladesh Khabor
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
গণভোটের গণরায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয়: ১১ দলীয় ঐক্য প্রথমবার যে মামলার তদন্তের দায়িত্ব পেল স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন ‘মাদক নির্মূলে শিক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে’ ১৯ দিনে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স এমপি ভবনে মিলল গাজী নজরুলের সেই স্ত্রীর লাশ জাতিসংঘে দেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী কর্মসংস্থানমুখী শিক্ষা বাস্তবায়নে কারিকুলাম প্রস্তুত করতে হবে: রাষ্ট্রপতি গোপালগঞ্জ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত আইন পেশায় মানবিকতাকে গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী এবার দক্ষিণ কেরানীগঞ্জ থানার সামনে পিকআপে আগুন

কোটালীপাড়ায় গাছের চারা ও ক্রীড়া সামগ্রী বিতরণ 

  • Update Time : বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০২২
  • ৩৩৩ জন পঠিত

স্টাফ রিপোর্টার: গোপালগঞ্জের কোটালীপাড়ার তারাশী গ্রামে প্রতিষ্ঠিত স্বেচ্ছাসেবী সংগঠন জ্ঞানের আলো পাঠাগার বৃহস্পতিবার (২৭ অক্টোবর) পরিদর্শন করেন জাতীয় সংসদের সংরক্ষিত আসনের এমপি, বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নার্গিস রহমান।

জ্ঞানের আলো পাঠাগারের কার্যক্রম দেখে তিনি মুগ্ধ হন। এ সময় কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ, আমতলী ইউনিয়নের চেয়ারম্যান রাফেজা খানম, দপ্তর সম্পাদক মিজানুর রহমান বুলবুল, ঢাকার গেন্ডারিয়া থানা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাথী আক্তার, জ্ঞানের আলো পাঠাগারের সভাপতি সুশান্ত মন্ডল, প্রেসিডিয়াম সদস্য আজিজুল ইসলাম, সাধারন সম্পাদক মাসুদুর রহমান, টিম লিডার জেমস বাড়ৈসহ পাঠাগারের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে জ্ঞানের আলো পাঠাগারের পক্ষ থেকে এমপি নার্গিস রহমানকে সংবর্ধনা ক্রেস্ট উপহার দেওয়া হয়।

এর আগে সকালে শিক্ষা উন্নয়নমূলক সংগঠন ড্রিমস ফর টুমরোর উদ্যোগে ও জ্ঞানের আলো পাঠাগারের সহযোগিতায় কোটালীপাড়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করা হয়। সংরক্ষিত আসনের মহিলা সংসদ সদস্য নার্গিস রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কমলকুড়ি বিদ্যানিকেতনের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ইদ্রিসুর রহমানের হাতে গাছের চারা তুলে দিয়ে এ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌস ওয়াহিদ, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ, পৌর মেয়র হাজী মো. কামাল হোসেন শেখ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

কোটালীপাড়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ফলজ, বনজ, ঔষধি ও ফুলের প্রায় ৫ শতাধিক চারা বিতরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION