1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
গোপালগঞ্জে ওয়ারেন্ট ভুক্ত ১ আসামীকে আটক করেছে র‍্যাব-৬ - Bangladesh Khabor
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
শিরোনাম :
জুনের আগেই ইউপি নির্বাচন, উপনির্বাচনে সেনা মোতায়েন: ইসি বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা সহজ করার আহ্বান রাষ্ট্রপতির বাকস্বাধীনতা ও মানবাধিকার পরিস্থিতি আন্তর্জাতিক মানে উন্নয়নে সরকার সচেষ্ট: স্পিকার জয়পুরহাটে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার কোটালীপাড়ায় তিন ফার্মেসিকে ১১ হাজার টাকা জরিমানা জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন কোটালীপাড়ার নাজিম, এবার বিভাগীয় দাবা প্রতিযোগিতায় গোপালগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ সভা ও মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত জুলাই শহীদ জুবায়েরের বোনের চিকিৎসার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুবার্ষিকী ও বৃত্তি পরীক্ষার দিনে ইউপি ভোট নির্ধারণ ইসির জয়পুরহাটে কাঁকড়া পিংলু উচ্চ বিদ্যালয়ে এক সঙ্গে ২৫ ছাত্রী অসুস্থ্য

গোপালগঞ্জে ওয়ারেন্ট ভুক্ত ১ আসামীকে আটক করেছে র‍্যাব-৬

  • Update Time : বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০২২
  • ৩৩৬ জন পঠিত

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জ: গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় অভিযান চালিয়ে ওয়ারেন্ট ভুক্ত এক আসামীকে আটক করেছে র‍্যাব-৬।

আটককৃত ব্যক্তির নাম মো. আবুল কালাম (৩৬)। সে দীর্ঘদিন যাবত বিভিন্ন এলাকায় নিজেকে বিভিন্ন প্রতিষ্ঠানের/দপ্তরের কর্মকর্তা পরিচয় দিয়ে চাকুরির ভুয়া নিয়োগপত্র প্রদান করে মোটা অংকের টাকা হাতিয়ে নিত।

চাকুরির প্রলোভন দেখিয়ে সাধারন মানুষের কাছ থেকে সে প্রায় ৯৫,০০০,০০/- (পচানব্বই লক্ষ) টাকা হাতিয়ে নেয়। পরে এ সংক্রান্তে প্রতারক মো. আবুল কালামের বিরুদ্ধে ভুক্তভুগীরা বিভিন্ন থানায় ০৩টি মামলা ও ০১টি জিডি দায়ের করেন। উক্ত মামলায় বিজ্ঞ আদালত আসামীর বিরুদ্ধে ০২টি গ্রেপ্তারী পরোয়ানা ইস্যু করেন। আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে উক্ত প্রতারক বিভিন্ন স্থানে নিজের নাম ঠিকানা এবং পরিচয় পরিবর্তন করে আত্মগোপনে থাকে।

ঘটনার বিষয়ে র‌্যাব-৬, ঝিনাইদহ ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল ছায়া তদন্ত শুরু করে এবং আসামীকে গ্রেপ্তারে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রাখে।

এরই ধারাবাহিকতায় বুধবার (২৬ অক্টোবর) র‌্যাব-৬, ঝিনাইদহ ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, উক্ত প্রতারনা মামলার মূলহোতা পলাতক আসামী গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া থানা এলাকায় অবস্থান করছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে আভিযানিক দলটি একই তারিখ ভোর সাড়ে ৪ টার সময় গোপলগঞ্জের টুঙ্গিপাড়া থানাধীন নিলফা বাজার এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে।

পরে তাকে চুয়াডাঙ্গা জেলার দামুরহুদা থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানাগেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION