1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
অভয়নগর স্বাস্হ্য কমপ্লেক্সে রোগী আটকে রেখে টেস্ট বাণিজ্যের অভিযোগ - Bangladesh Khabor
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
পুশ-ইন বন্ধে সরকারের কার্যকর উদ্যোগ নেই: মঞ্জু বর্তমানে কারাগারে ৭৭ হাজার ৪০ জন বন্দি: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী এ দেশই আমাদের প্রথম এবং শেষ ঠিকানা: প্রধানমন্ত্রী ২০২৭ সালে শিক্ষাব্যবস্থায় প্রয়োজনীয় সংস্কার শুরু করব: শিক্ষামন্ত্রী বাংলাদেশই হবে পরবর্তী বিনিয়োগ গন্তব্য: অর্থ উপদেষ্টা হজের ব্যয় কমাতে রাষ্ট্রীয় ও কূটনৈতিক উদ্যোগ নেওয়া হবে: প্রধানমন্ত্রী সংসদের চেয়ারে এমপিদের হাত কেটে যাচ্ছে: জয়নুল আবদিন জয়পুরহাটে পৃথক পৃথক দুটি ধর্ষণ চেষ্টার অভিযোগে ২জন কারাগারে কোটালীপাড়ায় দুই লক্ষ টাকার চায়না জাল উদ্ধার করে অগ্নিসংযোগ গোপালগঞ্জে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন এমপি বাবর

অভয়নগর স্বাস্হ্য কমপ্লেক্সে রোগী আটকে রেখে টেস্ট বাণিজ্যের অভিযোগ

  • Update Time : বুধবার, ২৬ অক্টোবর, ২০২২
  • ২৯৭ জন পঠিত
মোঃ কামাল হোসেন, অভয়নগর: যশোরের অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু রোগী আটকে রেখে টেস্ট বানিজ্যের অভিযোগ উঠেছে। এযেন কারো পৌষমাস কারো সর্বনাশ। খোদ হাসপাতালের দুই ডাক্তারের বিরুদ্ধে এমন অভিযোগ পাওয়া গেছে।
সুস্থ রোগীকে ছাড়পত্র না দিয়ে প্রতিদিন নিত্য নতুন টেস্ট দিয়ে মোটা অংকের অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ তাদের বিরদ্ধে। সুত্র জানায়, সেপ্টেম্বর থেকে অভয়নগরে ডেঙ্গুর প্রকোপ বাড়লে কপাল খুলে যায় ঐ দুই ডাক্তারের।
প্রতিদিন সকালে তারা দুজন রাউন্ডে গিয়ে রোগীদেরকে একাধিক টেষ্ট ধরিয়ে দেন, পাশাপাশি নির্দিষ্ট প্যাথলজি থেকে টেস্ট না করালে রোগীদেরকে পড়তে হয় ঐ ডাক্তারের রোষানলে।
তাদেরকে ছাড়া অন্যকোন ডাক্তারকে রাউন্ডে দেখা যায়না, এমনটায় জানিয়েছেন ভুক্তভোগী একাধীক রোগী। এছাড়াও গুরুতর অসুস্থ রোগীকে সময়মত অন্য কোনো ভাল হাসপাতালে রেফার্ড না করার অভিযোগ রয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক হাসপাতালের একজন কর্মকর্তা জানান, ঐ দুই ডাক্তারের হাতে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জিম্মি হয়ে পড়েছে।
এ নিয়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার সাথে ঐ দুই ডাক্তারের সম্পর্কের অবনতি হয়েছে বলে সুত্র জানায়।
এব্যাপারে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ওয়াহিদুজ্জামানের কাছে জানতে চাইলে তিনি বলেন, রোগীর রক্তে প্লাটিলেট এক লাখের বেশি থাকলে সেই সকল রোগীকে ছুটি ও ৫০ হাজারের কম থাকলে সেই সকল রোগীকে খুলনায় রেফার্ড করার জন্য ডাক্তারদেরকে বলা হয়েছে। কিন্তু তা না করে তাদেরকে বিভিন্ন রকম টেষ্ট দিয়ে হয়রানি করা হচ্ছে।
মঙ্গলবার বিকালে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা যায়, মাহিম নামের এক রোগীর প্লাটিলেট ৪০ হাজারের নিচে তবুও কেন রেফার্ড করা হয়নি জানতে চাইলে তিনি বলেন, সকালে রাউন্ডে যিনি গিয়েছিলেন তিনি ভালো বলতে পারবেন।
উল্লেখ্য, গত রোববার শিউলি নামে একজন ডেঙ্গু রোগীকে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে রেফার্ড করলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে তার মৃত্যু হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION