1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
অভয়নগরে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপিত - Bangladesh Khabor
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনের দায়িত্ব প্রধানমন্ত্রীকে দিল বিএনপির স্থায়ী কমিটি জয়পুরহাটে হানাইল নো’মানিয়া কামিল মাদ্রাসার গভর্নিং বডি নির্বাচন বাতিল ও অনিয়ম তদন্তের দাবি সুন্দরগঞ্জে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা কোটালীপাড়ায় জামায়াতে ইসলামীর বিক্ষোভ সমাবেশ ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের ২৫ শীর্ষ প্রতিষ্ঠানের ৪৫ ব্যবসায়ী : মাহদী আমিন বিমানখাতে শৃঙ্খলা ফেরাতে সরকার কার্যকর পদক্ষেপ নিচ্ছে: মন্ত্রী অক্টোবরের মধ্যে প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের যোগদান সোনারগাঁয়ে জামপুর ইউনিয়নে যুব সমাজকে রক্ষা ও মাদক বিরোধী শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

অভয়নগরে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপিত

  • Update Time : শনিবার, ২২ অক্টোবর, ২০২২
  • ২৭৮ জন পঠিত
মোঃ কামাল হোসেন, অভয়নগর: ‘আইন মেনে সড়কে চলি, নিরাপদে ঘরে ফিরি’ এই শ্লোগানে যশোরের অভয়নগরে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে শনিবার সকালে উপজেলা পরিষদের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
নির্বাহী কর্মকর্তা মেজবাহ উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি শাহ্ ফরিদ জাহাঙ্গীর।
বিশেষ অতিথি ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) থান্দার কামরুজ্জামান, নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ রবিউল হাসান, অভয়নগর থানার ওসি একেএম শামীম হাসান, নওয়াপাড়া হাইওয়ে থানার ওসি সিদ্দিকুর রহমান।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ইউপি চেয়ারম্যান এড. নাসির উদ্দিন, সানা আব্দুল মান্নান, মফিজ উদ্দিন, শেখ আবুল কাশেম, বিকাশ রায় কপিল, হাফিজুর রহমান বিশ্বাস, শেখ তৈয়েবুর রহমান, নওয়াপাড়া প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ তাজ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন, দেবাশীষ দাস নান্টু। এর আগে উপজেলা পরিষদ চত্বর ও নওয়াপাড়া নূরবাগ বাসস্ট্যান্ডে বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত হয়।
নিরাপদ সড়ক দিবস শেষে একই সভাকক্ষে উল্লেখিত অতিথিবৃন্দের অংশগ্রহণে জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর ও বিশ্ব হাতধোয়া দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এছাড়া একটি র‌্যালী উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION