1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
অপরাধ দমনে পুলিশের সিসি ক্যামেরা স্থাপন - Bangladesh Khabor
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪১ অপরাহ্ন
শিরোনাম :
জুলাই শহীদ জুবায়েরের বোনের চিকিৎসার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুবার্ষিকী ও বৃত্তি পরীক্ষার দিনে ইউপি ভোট নির্ধারণ ইসির জয়পুরহাটে কাঁকড়া পিংলু উচ্চ বিদ্যালয়ে এক সঙ্গে ২৫ ছাত্রী অসুস্থ্য গাইবান্ধায় সড়কে ক্ষতিগ্রস্থদের মাঝে চেক বিতরণ কুষ্টিয়ায় জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপি অফিসে হামলা-ভাঙচুর, আহত ৬ কোটালীপাড়ায় পুলিশের উপর হামলা, স্বেচ্ছাসেবক দলের নেতা সালমান গ্রেপ্তার একনেকে ইলেকট্রিক ট্রেন প্রকল্পের অনুমোদন, চলবে কোন রুটে এবার সরিয়ে দেওয়া হলো গুলশান বিভাগের ডিসিকে বাউফলে প্রান্তিক পেশাজীবীদের প্রশিক্ষণ শেষে নগদ অর্থ বিতরণ বাউফলে ২১ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

অপরাধ দমনে পুলিশের সিসি ক্যামেরা স্থাপন

  • Update Time : শুক্রবার, ২১ অক্টোবর, ২০২২
  • ৩১৯ জন পঠিত
ফারহানা আক্তার, জয়পুরহাট: মানুষের জানমাল রক্ষা, চুরি-ডাকাতি, ছিন্তাই, চাঁদাবাজি, চোরাচালানি ও মাদক কারবারসহ সকল প্রকার সংঘটিত অপরাধ দমনের লক্ষে সিসি ক্যামেরা স্থাপন করেন থানা পুলিশ। উপজেলায় প্রবেশের প্রতিটি রাস্তার দাঁড়ে দাঁড়ে সিসি ক্যামেরা স্থাপন করা হয়। এছাড়া শহরের প্রতিটি মোড়ে মোড়ে সরকারি বে-সরকারি প্রতিষ্ঠান মসজিদ ও বড় মার্কেট ছাড়াও গ্রামাঞ্চলের গুরুত্বপূর্ন স্থানগুলোও সিসি ক্যামেরার আওতায় নেওয়া হয়। এ কারনে সাধারন জনগন, ব্যবসায়ী, ক্ষুদ্র ব্যবসায়ী, পথচারী, দোকানদারসহ সবাই এর সুফল ভোগ করছেন।
পুলিশ সিসি ক্যামেরা স্থাপন করায় আগের তুলনায় চুরি-ডাকাতি, ছিন্তাই অনেকাংশে কমে গেছে। ব্যবসায়ীরা র্নিদিধায় ব্যবসা-বানিজ্য চালিয়ে যাচ্ছেন অভিমত অনেকের।
পুলিশ বলছেন, উপজেলাবাসীর নিরাপত্তা জানমালসহ তাদের সম্পদ রক্ষায় প্রতিনিয়ত পুলিশি ডিউটির পাশাপাশি সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে।
উপজেলার আটাপাড়া রেলগেট এলাকায় চা-পানের দোকান করে সংসার চালায় আব্দুল আজিজ। তিনি বলেন, আমার দোকান থেকে ভারতের দূরত্ব মাত্র এক’শ হাত। সীমান্ত এলাকায় হওয়ায় বিভিন্ন এলাকার বিভিন্ন রকমের মানুষের আনাগোনা হয় এখানে। দিন ভালোভাবে কাটলেও ভয় হয় রাতে কখন যে কি হয়ে যায়। পুলিশ সিসি ক্যামেরা লাগানোর পরে আর সে ভয় নেই বলে জানান আজিজ।
পাঁচবিবি পৌর শহরের গোপালপুর গ্রামের নাদিম মন্ডল বলেন, আমাদের বিভিন্ন ব্যবসার মধ্যে কয়েকটা পুকুরে মাছচাষ করে আসছি। চোরের উৎপাতে মাছচাষ বন্ধই করতে চেয়েছিলাম কিন্ত পুলিশের সিসি ক্যামেরার কল্যাণে এখন মাছ চুরি বন্ধ হয়েছে। উপজেলার বিভিন্ন এলাকার গ্রামীণ বাজারের দোকান পাহাড়ায় থাকা নাইট গার্ডরা বলেন, আগে আমরা রাত জেগে দোকান পাহাড়া দিলেও অনেক সময় চোর-ডাকাত আমাদের হাত-পা বেঁধে রেখে চুরি করত। থানা পুলিশ সিসি ক্যামেরা বসানোর জন্য আর এমন দূর্ঘটনা ঘটে না আমরাও নিরাপদে থাকি।
পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ পলাশ চন্দ্র দেব বলেন, উপজেলার উত্তর-পশ্চিমে ১২ কিঃমিঃ এলাকা জুড়ে ভারত। সীমান্ত এলাকায় চোরাচালান, মাদকসহ নানান অপকর্ম একটু বেশী হয়ে থাকা। অপকর্ম প্রতিরোধে উপজেলায় প্রায় সাড়ে পাঁচ’শ টি সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। উপজেলাবাসি এখন সিসি ক্যামেরার সুফল পাচ্ছেন বলেও জানান ওসি পলাশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION