1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
কাশিয়ানীতে এক রাতে সিঁধ কেটে ৪ বাড়িতে চুরি, গ্রামে আতঙ্ক - Bangladesh Khabor
বুধবার, ১৭ জুন ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
শিরোনাম :
পুশ-ইন বন্ধে সরকারের কার্যকর উদ্যোগ নেই: মঞ্জু বর্তমানে কারাগারে ৭৭ হাজার ৪০ জন বন্দি: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী এ দেশই আমাদের প্রথম এবং শেষ ঠিকানা: প্রধানমন্ত্রী ২০২৭ সালে শিক্ষাব্যবস্থায় প্রয়োজনীয় সংস্কার শুরু করব: শিক্ষামন্ত্রী বাংলাদেশই হবে পরবর্তী বিনিয়োগ গন্তব্য: অর্থ উপদেষ্টা হজের ব্যয় কমাতে রাষ্ট্রীয় ও কূটনৈতিক উদ্যোগ নেওয়া হবে: প্রধানমন্ত্রী সংসদের চেয়ারে এমপিদের হাত কেটে যাচ্ছে: জয়নুল আবদিন জয়পুরহাটে পৃথক পৃথক দুটি ধর্ষণ চেষ্টার অভিযোগে ২জন কারাগারে কোটালীপাড়ায় দুই লক্ষ টাকার চায়না জাল উদ্ধার করে অগ্নিসংযোগ গোপালগঞ্জে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন এমপি বাবর

কাশিয়ানীতে এক রাতে সিঁধ কেটে ৪ বাড়িতে চুরি, গ্রামে আতঙ্ক

  • Update Time : বুধবার, ১৯ অক্টোবর, ২০২২
  • ২৯৬ জন পঠিত

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জের কাশিয়ানীতে এক রাতে সিঁধ কেটে চার বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। এসময় চোরেরা নগদ টাকা, অটোভ্যান, মোবাইল ফোন ও টর্চ লাইট চুরি করে নিয়ে যায় বলে ক্ষতিগ্রস্তরা জানিয়েছেন।

মঙ্গলবার (১৮ অক্টোবর) দিবাগত গভীর রাতে উপজেলার মহেশপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বাঐখোলা গ্রামে ৪টি বাড়িতে এই চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় গোটা গ্রামে চাঞ্চল্য ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

ক্ষতিগ্রস্ত পরিবার ও স্থানীয় সুত্রে জানা যায়, রাতে ওই গ্রামের মো. সেন্টু শেখ, জুয়েল মোল্যা, রট্রউফ শেখ ও মুকুল ফকির ঘুমিয়েছিল। চোরেরা মাটির ঘরে সিঁধ কেটে ঘরের ভিতরে প্রবেশ করে। এসময় চোর চক্রটি নগদ ৫০ হাজার টাকা, ১টি অটোভ্যান, ১টি মোবাইল ফোন ও ২টি টর্চলাইট ষনিয়ে যায়।

ক্ষতিগ্রস্ত পরিবারগুলো বুধবার (১৯ অক্টোবর) ঘুম থেকে উঠে ঘরের মধ্যে সব এলোমেলো দেখে চুরির ঘটনা জানতে ও বুঝতে পারেন। পরে তারা কান্নায় ভেঙে পড়েন।

চুরির খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন কাশিয়ানী থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. আজিজুর রহমান।

তিনি সাংবাদিকদের বলেন, চোরেরা ৪টি বাড়িতে সিঁধ কাটে। এর মধ্যে ৩টি বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। ভুক্তভোগীরা থানায় অভিযোগ করলে আমরা অবশ্যই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION