1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
জয়পুরহাটে এক ভোটও পাননি প্রার্থী, জামানত বাজেয়াপ্ত - Bangladesh Khabor
বুধবার, ১৭ জুন ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
পুশ-ইন বন্ধে সরকারের কার্যকর উদ্যোগ নেই: মঞ্জু বর্তমানে কারাগারে ৭৭ হাজার ৪০ জন বন্দি: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী এ দেশই আমাদের প্রথম এবং শেষ ঠিকানা: প্রধানমন্ত্রী ২০২৭ সালে শিক্ষাব্যবস্থায় প্রয়োজনীয় সংস্কার শুরু করব: শিক্ষামন্ত্রী বাংলাদেশই হবে পরবর্তী বিনিয়োগ গন্তব্য: অর্থ উপদেষ্টা হজের ব্যয় কমাতে রাষ্ট্রীয় ও কূটনৈতিক উদ্যোগ নেওয়া হবে: প্রধানমন্ত্রী সংসদের চেয়ারে এমপিদের হাত কেটে যাচ্ছে: জয়নুল আবদিন জয়পুরহাটে পৃথক পৃথক দুটি ধর্ষণ চেষ্টার অভিযোগে ২জন কারাগারে কোটালীপাড়ায় দুই লক্ষ টাকার চায়না জাল উদ্ধার করে অগ্নিসংযোগ গোপালগঞ্জে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন এমপি বাবর

জয়পুরহাটে এক ভোটও পাননি প্রার্থী, জামানত বাজেয়াপ্ত

  • Update Time : মঙ্গলবার, ১৮ অক্টোবর, ২০২২
  • ৬৪৮ জন পঠিত

ফারহানা আক্তার, জয়পুরহাট: জয়পুরহাট জেলা পরিষদ নির্বাচনে ১ নম্বর ওয়ার্ড পাঁচবিবিতে একটি ভোটও পাননি সাধারণ সদস্য প্রার্থী মোঃ ফারুক হোসেন। তাঁর প্রতীক ছিল টিউবওয়েল।

মঙ্গলবার বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মো.শহিদুল ইসলাম।

সোমবার (১৭ অক্টোবর) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত পাঁচবিবি উপজেলা পরিষদ ভোট কেন্দ্রে অবাধ সুষ্ঠ ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাচন কমিশনের কার্যালয় সূত্রে জানাগেছে, পাঁচবিবি উপজেলায় মোট ভোটারের সংখ্যা ছিল ১২০ জন। এর মধ্যে একজন ভোটার মারা গেছেন।

নির্বাচন কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, সাধারণ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করেন তিন জন প্রার্থী। নির্ধারিত সময়ে ইভিএমে ১১৯টি ভোট পড়েছে।

সাধারণ সদস্য প্রার্থী আবুসাঈদ আল মাহাবুব চন্দন তালা প্রতীকে ৬৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী মমতাজুর রহমান বৈদ্যুতিক পাখা প্রতীকে ৫১ ও ফারুক হোসেন টিউবওয়েল প্রতীকে শূণ্য ভোট পেয়েছেন।

এদিকে ফারুক হোসেন টিউবওয়েল প্রতীকে শূণ্য ভোট পাওয়ায় তার জামানত বাজেয়াপ্ত করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION