1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
ফরিদপুর জেলা পরিষদ নির্বাচনে শাহাদাত হোসেন চেয়ারম্যান, নগরকান্দায় হাফিজুর রহমান সদস্য নির্বাচিত - Bangladesh Khabor
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে শিক্ষার্থীদের সঙ্গে বিজ্ঞান বিষয়ক সংলাপ করলেন জেলা প্রশাসক মোঃ আরিফ- উজ- জামান গোপালগঞ্জে ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থকদের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচের ফাইনাল খেলা অনুষ্ঠিত কোটালীপাড়ায় বিনামূল্যে চারা ও সার বিতরণ: ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন সাংবাদিকদের স্বার্থরক্ষায় কাজ করবে জামায়াত: মিয়া গোলাম পরওয়ার শ্রীমঙ্গলে যাচ্ছেন প্রধানমন্ত্রী, বিতরণ করবেন ফ্যামিলি কার্ড এমপিদের অফিসের জন্য উপজেলাপ্রতি বরাদ্দ ৬ লাখ হাইকোর্টের বিশেষ বেঞ্চের প্রথম রায়, স্ত্রী হত্যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত স্বামী খালাস জুনে আরও চার কার্গো এলএনজি আমদানি করবে সরকার আক্কেলপুরে ইউনিয়ন বিএনপি সভাপতির কথিত মাদক সেবনের ভিডিও ভাইরাল, এলাকায় চাঞ্চল্য গাইবান্ধায় ডিস ব্যবসায়ীর কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি, হামলায় আহত দুই ভাই

ফরিদপুর জেলা পরিষদ নির্বাচনে শাহাদাত হোসেন চেয়ারম্যান, নগরকান্দায় হাফিজুর রহমান সদস্য নির্বাচিত

  • Update Time : সোমবার, ১৭ অক্টোবর, ২০২২
  • ৪১৬ জন পঠিত

স্টাফ রিপোর্টার: ফরিদপুর জেলা পরিষদ নির্বাচনে ৬২৫ ভোট পেয়ে চেয়ারম্যান পদে (চশমা প্রতীক) নিয়ে বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছে কেন্দ্রীয় যুবলীগের অর্থ বিষয়ক সম্পাদক মো. শাহাদাত হোসেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী (আনারস প্রতীক) নিয়ে আওয়ামীলীগ নেতা মো. ফারুক হোসেন পেয়েছেন ৫৪০ ভোট, নুরুল ইসলাম সিকদার মটর সাইকেল প্রতীক নিয়ে পেয়েছেন ০৮ ভোট।

৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের সংরক্ষিত আসনে (নারী সদস্য পদে) মোসাঃ আঞ্জুমনোয়ারা বেগম (দোয়াত কলম) প্রতীক নিয়ে ২৩৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্ব (ফুটবল) প্রতীক নিয়ে রুখসানা আহম্মেদ পেয়েছে ১৫২ ভোট।

সোমবার (১৭ অক্টোবর) সকাল ৯ টা হতে বেলা ২ টা পর্যন্ত জেলার ৯ টি উপজেলায় বিরতিহীন ভাবে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। কোন প্রকার অঘটন ছাড়াই শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্টিত হয়। নিরাপত্তা বাহিনী ছিলো চোখে পড়ার মতো। সরকারি মহেন্দ্র নারায়ণ একাডেমি কেন্দ্রে ১৩৩ ভোটের মধ্যে ১৩৩ ভোটই প্রদান করেন ভোটাররা।

নগরকান্দায় এই প্রথম ইভিএম এর মাধ্যমে ভোট প্রদান করে ভোটাররা। উপজেলা কৃষি কর্মকর্তা তিলোক কুমার ঘোষ প্রিজাইডিং কর্মকর্তার দ্বায়িত্ব পালন করেন।

জেলা প্রশাসক অতুল সরকার, পুলিশ সুপার মোহাম্মদ শাহজাহান, সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা হাবিবুর রহমান কেন্দ্র পরিদর্শন করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ ইমাম রাজী টুলু নির্বাচন চলাকালীন সময়ে কেন্দ্র সার্বক্ষনিক তদারকি করেন।

ফরিদপুর জেলা পরিষদ নির্বাচনে নয়টি উপজেলা হতে নয়জন সদস্য ও তিনজন সংরক্ষিত নারী সদস্য নির্বাচিত হয়েছেন।

নগরকান্দা উপজেলা হতে তালা প্রতীক নিয়ে হাফিজুর রহমান শরীফ ৫৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী (টিউবওয়েল) প্রতীক নিয়ে আরিফুর রহমান তালুকদার পথিক পেয়েছেন ৪৮ ভোট।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION