1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
জয়পুরহাট জেলা পরিষদ নির্বাচনে অধ্যক্ষ খাজা সামছুল আলম চেয়ারম্যান নির্বাচিত - Bangladesh Khabor
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনের দায়িত্ব প্রধানমন্ত্রীকে দিল বিএনপির স্থায়ী কমিটি জয়পুরহাটে হানাইল নো’মানিয়া কামিল মাদ্রাসার গভর্নিং বডি নির্বাচন বাতিল ও অনিয়ম তদন্তের দাবি সুন্দরগঞ্জে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা কোটালীপাড়ায় জামায়াতে ইসলামীর বিক্ষোভ সমাবেশ ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের ২৫ শীর্ষ প্রতিষ্ঠানের ৪৫ ব্যবসায়ী : মাহদী আমিন বিমানখাতে শৃঙ্খলা ফেরাতে সরকার কার্যকর পদক্ষেপ নিচ্ছে: মন্ত্রী অক্টোবরের মধ্যে প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের যোগদান সোনারগাঁয়ে জামপুর ইউনিয়নে যুব সমাজকে রক্ষা ও মাদক বিরোধী শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

জয়পুরহাট জেলা পরিষদ নির্বাচনে অধ্যক্ষ খাজা সামছুল আলম চেয়ারম্যান নির্বাচিত

  • Update Time : সোমবার, ১৭ অক্টোবর, ২০২২
  • ৪৪৪ জন পঠিত
ফারহানা আক্তার, জয়পুরহাট: জয়পুরহাটে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ ভাবে অনুষ্ঠিত হলো জেলা পরিষদ নির্বাচন।
এ নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী অধ্যক্ষ খাজা সামছুল আলম ৩৯৯ভোট পেয়ে বে-সরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাসদ সমর্থিত প্রার্থী আবুল খায়ের মো. সাখাওয়াত হোসেন ৯৬ ভোট পেয়ে পরাজিত হয়েছেন।
অপরদিকে সদস্য হিসেবে জয়পুরহাট সদরে রমজান আলী সরদার, পাঁচবিবিতে আবু সাইদ আল মাহমুদ চন্দন, ক্ষেতলালে আব্দুল হান্নান মিঠু, কালাইয়ে রফিকুল ইসলাম, আক্কেলপুরে মাজহারুল আনোয়ার লিটন এবং সংরক্ষিত নারী সদস্য পদে জয়পুরহাট সদর ও পাঁচবিবি উপজেলা থেকে সাবিনা চৌধুরী, কালাই, ক্ষেতলাল ও আক্কেলপুর  উপজেলা থেকে  রত্না রশীদ নির্বাচিত হয়েছেন।
উক্ত নির্বাচনে চেয়ারম্যান পদে ২ জন, সংরক্ষিত সদস্য ৮ জন ও সাধারন সদস্য পদে ২৫ জনসহ মোট ৩৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
নির্বাচনে যেকোনো বিশৃঙ্খলা এড়াতে ভোট কেন্দ্র গুলোতে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছিল। মনিটরিং করতে কেন্দ্রে কেন্দ্রে বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা। সাথে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটসহ ভ্রাম্যমাণ আদালতসহ একইসাথে ৫টি উপজেলার নির্বাহী কর্মকর্তাগণ নিজ নিজ উপজেলায় ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION