1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
ব্যারিস্টার সুমনের ফুটবল খেলা দেখতে এসে নিহত ১, আহত ১০ - Bangladesh Khabor
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনের দায়িত্ব প্রধানমন্ত্রীকে দিল বিএনপির স্থায়ী কমিটি জয়পুরহাটে হানাইল নো’মানিয়া কামিল মাদ্রাসার গভর্নিং বডি নির্বাচন বাতিল ও অনিয়ম তদন্তের দাবি সুন্দরগঞ্জে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা কোটালীপাড়ায় জামায়াতে ইসলামীর বিক্ষোভ সমাবেশ ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের ২৫ শীর্ষ প্রতিষ্ঠানের ৪৫ ব্যবসায়ী : মাহদী আমিন বিমানখাতে শৃঙ্খলা ফেরাতে সরকার কার্যকর পদক্ষেপ নিচ্ছে: মন্ত্রী অক্টোবরের মধ্যে প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের যোগদান সোনারগাঁয়ে জামপুর ইউনিয়নে যুব সমাজকে রক্ষা ও মাদক বিরোধী শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

ব্যারিস্টার সুমনের ফুটবল খেলা দেখতে এসে নিহত ১, আহত ১০

  • Update Time : শুক্রবার, ১৪ অক্টোবর, ২০২২
  • ২২৪ জন পঠিত
ফারহানা আক্তার, জয়পুরহাট: জয়পুরহাটের পাঁচবিবিতে ফুটবল খেলা দেখতে এসে টিনশেট ঘর ভেঙে খোরশেদ আলম (২২) নামে যুবক মারা গেছেন। এঘটনায় আহত হয়েছেন অন্তত আরো ১০ জন। আহতদের মধ্যে ৩ জনকে জেলা আধুনিক হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
নিহত যুবক- জয়পুরহাট জেলার ক্ষেতলাল উপজেলার রামাপুর গ্রামের খলিল হোসেনের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার বিকেলে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির সঙ্গে পাঁচবিবির রাধানগর খেলোয়াড় কল্যান সমিতির ফুটবল খেলার আয়োজন করা হয়ে পাঁচবিবির শেখ রাসেল মিনি স্টেডিয়ামে। খেলার আয়োজন করেন  রাধানগর খেলোয়াড় কল্যান সমিতি। খেলায় হাজার হাজার ফুটবল প্রেমী দর্শকদের উপচেপড়া ভিড় ছিল।
এসময় স্টেডিয়ামের পাশের একটি টিনশেটের ঘরের চালার উপর উঠে খেলা দেখছিলেন অনেকগুলো দর্শক। হঠাৎ করেই টিনশেট ভেঙে পড়ে ১ জন নিহত হয়। এঘটনায় আহত হয়েছেন অন্তত আরো ১০ জন।
শুক্রবার রাতে পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র দেব একজন মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION