1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বগুড়ায় বিএনপি নেতা ও ইউপি চেয়ারম্যানসহ ১১ জনের যাবজ্জীবন - Bangladesh Khabor
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে শিক্ষার্থীদের সঙ্গে বিজ্ঞান বিষয়ক সংলাপ করলেন জেলা প্রশাসক মোঃ আরিফ- উজ- জামান গোপালগঞ্জে ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থকদের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচের ফাইনাল খেলা অনুষ্ঠিত কোটালীপাড়ায় বিনামূল্যে চারা ও সার বিতরণ: ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন সাংবাদিকদের স্বার্থরক্ষায় কাজ করবে জামায়াত: মিয়া গোলাম পরওয়ার শ্রীমঙ্গলে যাচ্ছেন প্রধানমন্ত্রী, বিতরণ করবেন ফ্যামিলি কার্ড এমপিদের অফিসের জন্য উপজেলাপ্রতি বরাদ্দ ৬ লাখ হাইকোর্টের বিশেষ বেঞ্চের প্রথম রায়, স্ত্রী হত্যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত স্বামী খালাস জুনে আরও চার কার্গো এলএনজি আমদানি করবে সরকার আক্কেলপুরে ইউনিয়ন বিএনপি সভাপতির কথিত মাদক সেবনের ভিডিও ভাইরাল, এলাকায় চাঞ্চল্য গাইবান্ধায় ডিস ব্যবসায়ীর কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি, হামলায় আহত দুই ভাই

বগুড়ায় বিএনপি নেতা ও ইউপি চেয়ারম্যানসহ ১১ জনের যাবজ্জীবন

  • Update Time : সোমবার, ১০ অক্টোবর, ২০২২
  • ২৯৮ জন পঠিত

মোঃ সবুজ মিয়া, বগুড়া: বগুড়ায় ১৯ বছর আগে শাহজাহান আলী নামে এক ব্যক্তি হত্যা ঘটনায় বিএনপি নেতা ও ইউপি চেয়ারম্যানসহ ১১ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার দুপুরে বগুড়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক হাবিবা মণ্ডল এই রায় ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী এপিপি নাছিমুল করিম হলি।

যাবজ্জীবন কারাবাসে দণ্ডিত ব্যক্তিরা হলেন, বগুড়া সদর উপজেলার শেখেরকোলা ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা রশিদুল ইসলাম ওরফে রশিদ মৃধা, বিপ্লব মিয়া, রাসেল মিয়া, জুয়েল প্রাং, সবুজ আকন্দ, উজ্জ্বল আকন্দ, আঃ মান্নান, পিলু খন্দকার, মোখলেছার রহমান মুকুল, আঃ হামিদ খোকা আকন্দ এবং জাহেদুর রহমান।

রায় ঘোষণার সময় তাদের মধ্যে বিপ্লব, রাসেল ও জুয়েল পলাতক থাকা ছিলেন। এছাড়া সবাই আদালতে উপস্থিত ছিলেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০০৩ সালে শেখেরকোলা ইউপি নির্বাচনে বিএনপি নেতা রশিদ মৃধা হরিণ প্রতীকে এবং আব্দুস সাত্তার খা চেয়ার প্রতীকে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। ১০ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে রশিদ মৃধা নির্বাচিত হন। তিনি পরের দিন মোটরসাইকেলযোগে বিভিন্ন এলাকায় সৌজন্য সাক্ষাৎ করতে বের হন। ওইদিন সন্ধ্যার দিকে তারা দক্ষিণভাগ গ্রামে পৌঁছলে ওই এলাকার প্রয়াত তমিজ উদ্দিনের ছেলে শাজাহান আলী এবং একই গ্রামের বাসিন্দা আব্দুল মান্নানকে রাস্তায় দেখে তাঁর (রশিদ মৃধা) ভোট না করায় গালাগাল শুরু করেন। তারা এর প্রতিবাদ করলে রশিদ চেয়ারম্যান ও অন্য আসামিরা তাদের ওপরে হামলা চালায়। তাদের বেদম মারপিটে শাজাহান ও মান্নান গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে ভর্তি করা হলে ১৩ ফেব্রুয়ারি অবস্থায় শাজাহান আলী মারা যান।

পরে ওইদিনই রশিদ মৃধাকে প্রধান আসামিকে ১১জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন নিহতের ভাই মাহমুদূর রহমান। মামলা চলাকালীন তদন্তকারী কর্মকর্তা তৎকালীন সদর থানার এসআই মোস্তাফিজুর রহমান ১১ জুন রশিদ মৃধাকে প্রধান আসামি করে ১১জনের বিরুদ্ধে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী (অতিরিক্ত পিপি) নাসিমুল করিম হলি জানান, মামলায় ওই ১১ আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তাদের যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছেন। ১১ আসামির মধ্যে ৮ জন রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন। তাদের কারাগারে প্রেরণ করা হয়েছে। রায়ে পলাতক ৩ আসামির বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION